বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ
বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…
মেলবোর্ন, ২৭ জানুয়ারি- গৃহকর্মীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা অভিনেতা নাদিম খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) মুম্বাই পুলিশ জানিয়েছে গ্রেফতারের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ৪১ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিনেতার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। কয়েক বছর আগে নাদিম খানের সঙ্গে তার পরিচয় হয়। সময়ের সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ঘনিষ্ঠ সম্পর্কের জেরে খান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই আশ্বাসে মালওয়ানিতে তার বাসভবনে এবং ভারসোভায় খানের বাড়িতে, এক দশক ধরে একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছেন।
পরবর্তী সময়ে নাদিম খান তাকে বিয়ে করতে অস্বীকার করলে ভুক্তভোগী নারী ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, ভুক্তভোগী নারীর বয়ান অনুযায়ী, ভয়ের কারণে এতদিন তিনি মুখ খোলেননি। তবে অভিনেতা যখন বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং মানসিক নির্যাতন বাড়িয়ে দেন, তখন তিনি পুলিশের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেন। তার বক্তব্যের ভিত্তিতেই মালওয়ানি পুলিশ নাদিম খানের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ আরও জানিয়েছে, এর আগে অভিনেতার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: গাল্ফ নিউজ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au