বিশ্ব

তুষারঝড় ও তীব্র শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রে অন্তত ৩০ জনের মৃত্যু

  • 5:54 pm - January 27, 2026
  • পঠিত হয়েছে:৮২ বার
তুষারঝড় ও তীব্র শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রে অন্তত ৩০ জনের মৃত্যু। ছবিঃ এপি

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- তুষারঝড় ও তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যের বরাত দিয়ে এই পরিস্থিতির কথা জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, আরকানসাস, কানসাস, ম্যাসাচুসেটস ও টেনেসিসহ একাধিক অঙ্গরাজ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, শুধু তাঁর শহরেই গত দুই দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে কয়েকজন সড়ক দুর্ঘটনা ও অন্যান্য দুর্ঘটনায় প্রাণ হারালেও অধিকাংশের মৃত্যুর কারণ হিসেবে হাইপোথার্মিয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ভয়াবহ ঠান্ডায় দীর্ঘ সময় অবস্থান করলে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যায়, যার ফলে তীব্র কাঁপুনি, পানিশূন্যতা ও শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়তে পারে। এই অবস্থাকেই হাইপোথার্মিয়া বলা হয়।

চলতি সপ্তাহের শুরু থেকেই উত্তর মেরু অঞ্চল থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ ও তুষারঝড় শুরু হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা বর্তমানে পুরু তুষারের স্তরে ঢাকা পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর ২০ কোটিরও বেশি মানুষের জন্য ‘কোল্ড অ্যালার্ট’ জারি করেছে। উল্লেখ্য, দেশটির মোট জনসংখ্যা প্রায় ৩৪ কোটি ৮৬ লাখ।

তীব্র ঠান্ডার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কার্যত অচল হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়। লাখ লাখ বাড়িঘর বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ পরিষেবা পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ার আউটেজ ডট কম জানিয়েছে, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ৬ লাখ ৭০ হাজারের বেশি বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

প্রতিকূল আবহাওয়ার কারণে দেশজুড়ে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

তীব্র ঠান্ডা ও ঝড়ো আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান চলাচলেও। যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রোববার বিভিন্ন বিমানবন্দরে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। সোমবার বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

করোনা মহামারির পর এই প্রথম টানা দুই দিনে এত বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

সূত্রঃ এপি

এই শাখার আরও খবর

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল জামালপুরের প্রবাসী যুবক শামীমের

মেলবোর্ন,০৬জুন-সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক বাংলাদেশি প্রবাসী যুবক। নিহত শামীম হোসেন (৩২) উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুস…

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au