বাংলাদেশ

টেকনাফে পাহাড় থেকে ছয় কৃষক অপহরণ করেছে সশস্ত্র ডাকাত দল

  • 4:56 am - January 28, 2026
  • পঠিত হয়েছে:৭৭ বার
টেকনাফে পাহাড় থেকে ছয় কৃষক অপহরণ করেছে সশস্ত্র ডাকাত দল। ছবিঃ পিস নিউজ

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষককে অপহরণ করেছে সশস্ত্র ডাকাত দল। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ নিশ্চিত করেছেন।

অপহৃত কৃষকেরা সবাই টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের বাসিন্দা। তারা হলেন মো. জমির (৩০), মো. মুন্না (২৫), মো. মাহাত আলম (৩০), মো. রফিক (৩৫), মো. মোজাহার (৫০) ও মোস্তাক আহমেদ (২৭)।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজালাল জানান, মঙ্গলবার দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড ও নয় নম্বর ওয়ার্ডের কম্বনিয়া পাড়া, ঝিমংখালী ও মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে যান ওই কৃষকেরা। এ সময় সশস্ত্র পাহাড়ি ডাকাতদলের সদস্যরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে অপহৃতদের পরিবার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করে এবং আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চালায়। একই সঙ্গে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানো হয়। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ঝিমংখালী গ্রামের ছয়জন অপহৃত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি দ্রুত অপহৃতদের উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

আমার মেয়ের মৃত্যুর দায় কে নেবে: আট বছরের শিশুকন্যার বাবা

মেলবোর্ন, ৬ জুন- মিরপুরে নৃশংস ধর্ষণ ও হত্যার শিকার আট বছরের শিশুকন্যার বাবা কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন তুলেছেন, তার মেয়ের মৃত্যুর দায় কে নেবে। তিনি বলেছেন,…

ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের প্রত্যাবাসনে দ্রুত নাগরিকত্ব যাচাই চায় দিল্লি

মেলবোর্ন, ৬ জুন- ভারতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে এসব…

গাইবান্ধার রামমূর্তি নির্মাণ ঘিরে উত্তেজনা: কারা এবং কেন দিচ্ছে ভাঙার হুমকি?

মেলবোর্ন, ৬ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সে নির্মাণাধীন বাংলাদেশের সবচেয়ে বড় রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয়…

এভারেস্ট জয়ের রহস্য: ১০০ বছর পরও অজানা ম্যালোরি-আরভিনের শেষ পরিণতি

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে ঘিরে অসংখ্য ইতিহাস, অর্জন ও ট্র্যাজেডির গল্প রয়েছে। তবে এসব কাহিনির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী…

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার দাবি, নতুন করে উত্তেজনা

মেলবোর্ন, ৬ জুন- ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়,…

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au