বিশ্ব

চার বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ১৮ লক্ষাধিক সেনা হতাহত

  • 2:43 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে গত প্রায় চার বছরে নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন দুই দেশের মিলিয়ে ১৮ লাখের বেশি সেনা। মার্কিন থিঙ্কট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক ইতিহাসে এটি অন্যতম রক্তক্ষয়ী সামরিক সংঘাত, যেখানে সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে রুশ বাহিনীকে।

সিএসআইএসের তথ্য অনুযায়ী, মোট ১৮ লক্ষাধিক হতাহতের মধ্যে প্রায় ১২ লাখই রাশিয়ার সেনা। এদের মধ্যে নিহত হয়েছেন তিন লাখ ২৫ হাজারের কিছু বেশি। বাকিদের বড় অংশ গুরুতর বা মাঝারি আহত এবং কয়েক হাজার সেনা এখনো নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বড় শক্তির সেনাবাহিনী আর কোনো যুদ্ধে এত বেশি প্রাণহানি ও ক্ষতির মুখে পড়েনি।

তবে ইউক্রেনীয় বাহিনীর ক্ষতিও কম নয়। গত চার বছরে ইউক্রেনের প্রায় ছয় লাখ সেনা নিহত, আহত অথবা নিখোঁজ হয়েছেন। সিএসআইএসের হিসাব বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে ইউক্রেনের এক লাখ থেকে এক লাখ ৪০ হাজার সেনা নিহত হয়েছেন। দীর্ঘ যুদ্ধের ফলে দেশটির সামরিক সক্ষমতা ও মানবসম্পদেও বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, যুদ্ধ যদি একই গতিতে চলতে থাকে, তাহলে ২০২৬ সালের বসন্ত নাগাদ দুই পক্ষের মোট হতাহত সেনার সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে। এতে শুধু সামরিক নয়, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও দুই দেশ দীর্ঘমেয়াদি সংকটে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদের উদ্যোগ ঘিরে কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। সেই টানাপোড়েনের মধ্যেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। চার বছর পেরিয়ে গেলেও যুদ্ধ থামার কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au