সর্বশেষ

প্রথমবার জুটি বাঁধছেন প্রীতম হাসান ও মেহজাবীন

  • 3:08 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:২৬৬ বার

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন প্রীতম হাসান। মিউজিক ভিডিও দিয়ে শুরুর পর নাটক ও ওয়েব কনটেন্টেও নিজেকে মানিয়ে নিয়েছেন। সবশেষ মুক্তি পাওয়া ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার পর্দায় স্পাই হচ্ছেন প্রীতম। শিহাব শাহীনের ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে এমন চরিত্রে দেখা যাবে তাঁকে। এতে প্রীতমের সঙ্গে প্রথমবার পর্দায় জুটি হচ্ছেন মেহজাবীন চৌধুরী।

গতকাল ছিল প্রীতম হাসানের জন্মদিন। তাঁর বিশেষ এই দিনে ক্যাকটাস সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে প্রীতমের চরিত্রের নাম মানসিব। সে হ্যাকিংয়ের কাজ করে। সেখান থেকে এই তরুণের স্পাই হয়ে ওঠার গল্পই দেখা যাবে এ সিরিজে। এখনই ক্যাকটাসে নিজের অভিনীত চরিত্র নিয়ে বেশি কিছু বলতে নারাজ অভিনেতা। শুধু বললেন, ‘আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র, একই সঙ্গে পথভ্রষ্ট। গল্পটা খুবই ভালো লেগেছে। এটা নিজেদের মতো করে নির্মাণ করতে পারলে সিরিজটির আলাদা একটি সত্তা তৈরি হবে।’

এখন আগের চেয়ে কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। তবে এ গল্পটি হাতছাড়া করতে চাননি। মেহজাবীন বলেন, ‘নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে, এই চরিত্রটা ছেড়ে দেওয়া উচিত হবে না।’ মেহজাবীনকে ক্যাকটাসে যুক্ত করা প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন জানান, তাঁর এমন একজন অভিনেত্রী দরকার ছিল, যিনি পরীক্ষিত-প্রমাণিত। নির্মাতার বিশ্বাস, অভিনয় দিয়ে মেহজাবীন চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলবেন।

ক্যাকটাস নির্মিত হচ্ছে চরকির জন্য। ২৪ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মটির সঙ্গে নির্মাতা ও শিল্পীদের চুক্তি স্বাক্ষর হয়। সেখানে সিরিজটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘ম্যাসিভ লেভেলে কাজ করার ক্ষেত্রে আমাদের পুরো ইন্ডাস্ট্রির একটা লিমিটেশন আছে। সেগুলোকে বিবেচনা করে ক্যাকটাসকে যতটা বড় করা যায়, সেটা আমরা করেছি। যখন আমরা গল্পটা নিয়ে এগিয়েছি, তখন থেকেই ভেবেছি যে গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা কাজ করব এবং একটা স্পাই ইউনিভার্স তৈরি করা যায় কি না। আশা করছি সেই ভিশনে আমরা আগাতে পারব।’

ক্যাকটাস সিরিজটিতে আরও অভিনয় করবেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম প্রমুখ। শিগগিরই শুরু হবে শুটিং। ইতিমধ্যে রিহার্সাল শুরু করেছেন শিল্পীরা।

এই শাখার আরও খবর

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…

ছয় সপ্তাহের মধ্যে ইরানের আকস্মিক হামলার আশঙ্কা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তাঁর ধারণা, বিশেষ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

জ্বালানি ব্যয়ের চাপে পিডিবি, বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি ছাড়ানোর আশঙ্কা

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের বিদ্যুৎ খাতে। জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের…

মহারাষ্ট্রের হাসপাতালে ফের আগুন, অল্পের জন্য রক্ষা ৯ সদ্যোজাত

মহারাষ্ট্রে ফের হাসপাতালের শিশুবিভাগে অগ্নিকাণ্ড। শুক্রবার ছত্রপতি শম্ভাজিনগরের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। আগুন লাগার সময় শিশুবিভাগে ৯ সদ্যোজাত-সহ বেশ কয়েকজন রোগী ছিলেন। দ্রুত…

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক মাদ্রাসার বড় হুজুরকে (শিক্ষক) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় লোকজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au