বাংলাদেশ

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যাকাণ্ডে ৫ জনের ফাঁসি, চারজনের আমৃত্যু কারাদণ্ড

  • 6:33 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৮৪ বার
গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যাকাণ্ডে ৫ জনের ফাঁসি, চারজনের আমৃত্যু কারাদণ্ড। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- গোপালগঞ্জে মোটর শ্রমিক নেতা সাইদুর রহমান বাসু হত্যাকাণ্ডের মামলায় আদালত আজ রায় ঘোষণা করেছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম বুধবার (২৮ জানুয়ারি) এই রায় প্রদান করেন। আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। মামলার প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।

এই হত্যাকাণ্ড ঘটে ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি। সাইদুর রহমান বাসু রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে তাঁর বাড়ি মৌলভীপাড়া ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এতে তার দুই পা ও এক হাত ভেঙে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতি অবনতি হলে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরের দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলার বিচার কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ২৯ আগস্ট, যখন গোপালগঞ্জ দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন। পরে মামলাটি ২০১৮ সালের ১৬ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়। সেখানে আসামিদের বিচার সম্পূর্ণ হয়েছে এবং আজ চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au