বিশ্ব

একটি পেঁচার প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছে তারা

  • 1:24 am - January 29, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- সম্প্রতি ভারতে মহারাষ্ট্রে পেঁচা উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ওই ভিডিওটি ইতোমধ্যে ৬ লাখেরও বেশি ভিউ হয়েছে। শুধু তাই নয়, শত শত নেটিজেন তাতে মন্তব্য করেছেন। ভিডিওটিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ের দমকল বিভাগের সদস্যদের ভূয়সী প্রশংসা করা হয়।

মূলত ঘুড়ির সুতায় আটকে পড়েছিল ওই পেঁচাটি। ভিডিওতে দেখা যায়, একটি পেঁচা উল্টো হয়ে ঝুলে রয়েছে বৈদ্যুতিক তারে। ঘুড়ির সুতা পেঁচাটির ডানায় এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে, বারবার ডানা ঝাপটিয়েও নিজেকে মুক্ত করতে পারছে না সে। সেই সময় তাকে আক্রমণ করতে আকাশে চক্কর কাটতে শুরু করে কয়েকটি শিকারি পাখি।

এমন পরিস্থিতিতে স্থানীয় এক যুবক ফোন করে দমকলকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে বেশি উচ্চতা উদ্ধার কাজে বড় বাধা হয়ে দাঁড়ালেও দমকলকর্মীরা হাল ছাড়েননি। গাড়িতে উঠে ধীরে, অত্যন্ত সতর্কতার সঙ্গে পেঁচাটিকে নামিয়ে আনা হয় মাটিতে।

এরপর তার ডানায় আটকে থাকা সুতা খুলে দেওয়া হয়। শেষে প্রাথমিক চিকিৎসার জন্য পেঁচাটিকে একজন পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

ভিডিও দেখে একজন মন্তব্য করেন, “পেঁচাটির প্রতি যত্ন নেয়া এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।”

অন্য একজন লেখেন, “সবার আগে তাকে নতুন জীবন দেওয়ার উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ। পাশাপাশি দমকল কর্মীদের কাজ সত্যিই প্রশংসনীয়।”

আরেকজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “গত বছর আমি আতঙ্কিত মানুষের ভিড় লক্ষ্য করি। কাছে গিয়ে দেখি একটি পেঁচার ছানা ঘুড়ির সুতোয় আটকে গেছে, উড়তে পারছে না। আশপাশের মানুষ কুসংস্কারে বিশ্বাস করে বলছিল এটি নাকি অশুভ লক্ষণ। আমি এক হাতে পেঁচাটিকে তুলে নিয়ে এক মিনিটের মধ্যেই সুতো খুলে দিই, আর সেটি উড়ে যায়। তখন সবাই আমাকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি কোনো ভয়ংকর মানুষ!”

চতুর্থ একজন মন্তব্য করেন, “কিছু ভুল হলে আমরা প্রায়ই ভারতীয় পরিষেবাগুলোকে সমালোচনা করি। কিন্তু যখন তারা ভালো কাজ করে, তখন প্রশংসাও করা উচিত। ভারতের মতো দেশে কাজ করা মোটেও সহজ নয়।”

এই ঘটনায় আবারো প্রমাণ হলো- মানবিকতা ও দ্রুত সিদ্ধান্ত অনেক সময় একটি প্রাণ বাঁচাতে পারে, আর সেটিই মানুষের আস্থা ও সম্মান অর্জনের সবচেয়ে বড় উদাহরণ।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au