বাংলাদেশ

রাউজানে নলকূপের গর্তে ৪ বছরের শিশু, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

  • 1:19 am - January 29, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা (ইনসেটে গর্তটি)। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে গেছে চার বছর বয়সী এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ জয়নগর এলাকায় গভীর নলকূপের গর্তে এক শিশু পড়ে যাওয়ার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম মেজবাহ। সে ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। বিকাল সাড়ে ৫টার পর থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না বলে পরিবার জানায়।

ওসি বলেন, স্থানীয়রা নলকূপের গর্তের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনার কথা পুলিশকে জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার তৎপরতা জোরদার করে।

ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমেছে। উদ্ধার কাজের সুবিধার্থে এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। গভীর ও সংকীর্ণ নলকূপের গর্ত হওয়ায় উদ্ধার কাজে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

 

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au