বাংলাদেশ

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

  • 2:34 am - January 29, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ছবি : কালবেলা

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছর বয়সী এক শিশুকে দীর্ঘ উদ্ধার অভিযানের পর গর্ত থেকে তোলা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মিসবাহ।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের খোলা ও গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সংকীর্ণ ও গভীর নলকূপ হওয়ায় উদ্ধার কাজে সময় লাগে। প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করা হয়। সে সময় শিশুটিকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। দীর্ঘ উদ্ধার অভিযানের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিত্যক্ত ও খোলা নলকূপগুলো দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au