বাংলাদেশ

‘উগ্রবাদী গোষ্ঠী’র সম্ভাব্য আক্রমণের ঝুঁকি, বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা

  • 2:36 pm - January 29, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার আশঙ্কার কথা উল্লেখ করে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এ বিষয়ে হালনাগাদ ভ্রমণ সতর্কতা জারি করে।

এফসিডিওর সতর্কতা নোটিশে বলা হয়েছে, তাদের পরামর্শ উপেক্ষা করে বাংলাদেশ ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। এ ছাড়া জরুরি পরিস্থিতিতে সহায়তা দেওয়ার সক্ষমতাও সীমিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

ভ্রমণ সতর্কতায় যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে, বাংলাদেশ সফরের ক্ষেত্রে অত্যন্ত সতর্কভাবে পরিকল্পনা করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে। অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া দেশের বিভিন্ন অংশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এ জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। এফসিডিওর মতে, এসব অঞ্চলে, বিশেষ করে প্রত্যন্ত এলাকায়, সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়মিত খবর পাওয়া যায়, যা ভ্রমণকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

নির্বাচন প্রসঙ্গে সতর্কতায় উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে। এই সময় রাজনৈতিক সহিংসতা, উগ্রবাদী গোষ্ঠীর হামলা এবং রাজনৈতিক সমাবেশ বা ভোটকেন্দ্র লক্ষ্য করে আক্রমণের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নির্বিচার সহিংস ঘটনার ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে।

এফসিডিও তাদের নাগরিকদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে, বড় জমায়েত, রাজনৈতিক কর্মসূচি, ভোটকেন্দ্র এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকা সংবেদনশীল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে।

সব মিলিয়ে, নির্বাচন ঘিরে অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য সরকার বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে, যা আগামী সপ্তাহগুলোতে ভ্রমণ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au