সর্বশেষ

বঙ্গোপসাগরে শুরু হচ্ছে ভারত-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

  • 7:31 pm - January 29, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার

মেলবোর্ন,২৯ জানুয়ারি- ভারত ও রাশিয়া বঙ্গোপসাগরে যৌথ নৌ-সামরিক মহড়া আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘মিলান ২০২৬ নাভাল এক্সারসাইজ’। রুশ নৌবাহিনীর অধিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস।

প্রতিবেদনে বলা হয়েছে, এই যৌথ মহড়ায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের অধীন ফ্রিগেট মার্শাল শাপোশনিকভসহ একাধিক যুদ্ধজাহাজ অংশ নেবে। মার্শাল শাপোশনিকভকে রাশিয়ার অন্যতম আধুনিক ও শক্তিশালী রণতরী হিসেবে বিবেচনা করা হয়। বিশাল আকৃতির এই যুদ্ধজাহাজ থেকে সমুদ্রপৃষ্ঠ ও আকাশপথে একসঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। একই সঙ্গে এটি সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহারে সক্ষম।

রাশিয়ার নৌবাহিনী সাধারণত প্রশান্ত মহাসাগর অঞ্চলে দীর্ঘমেয়াদি সামরিক টহলে এই রণতরীটি ব্যবহার করে থাকে। যৌথ মহড়ায় অংশ নিতে ইতোমধ্যেই বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে মার্শাল শাপোশনিকভ। রাশিয়ান মেরিটাইম বোর্ড জানিয়েছে, বুধবার যুদ্ধজাহাজটি ওমানের মাস্কাট বন্দর অতিক্রম করেছে।

বঙ্গোপসাগরে মহড়া শেষ হওয়ার পর মার্শাল শাপোশনিকভ ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তম বন্দরের দিকে রওনা দেবে। আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে যুদ্ধজাহাজটি সেখানে পৌঁছাবে বলে জানানো হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, বঙ্গোপসাগরে এই যৌথ সামরিক মহড়ার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল ভারত। প্রায় তিন মাস আগে, ২০২৫ সালের অক্টোবরে ভারতের নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে এই মহড়ার ঘোষণা দেয়। সে সময় দেশটির নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন জানান, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা আরও গভীর করতেই এই ধরনের বহুজাতিক নৌ মহড়ার আয়োজন করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার এই যৌথ সামরিক মহড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক কৌশল এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au