সর্বশেষ

গান ছেড়ে দেওয়ার কারণ জানালেন অরিজিৎ সিং

  • 11:50 pm - January 29, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- বিনোদন জগতের সংগীতাঙ্গনের সংগীতশিল্পী অরিজিৎ সিং বাংলা হোক কিংবা হিন্দি যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থাকে কোটি কোটি গানপ্রেমী মানুষ। বলিউডের সুরের জাদুকর আর গান গাইবেন না। সেই গান আর সিনেমায় শোনা যাবে না। এমন খবর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার ভক্ত-অনুরাগীদের।

সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে নিজের এই সাহসী সিদ্ধান্তের পেছনের কারণ খোলাসা করলেন গায়ক নিজেই। দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজ করতে গিয়ে একঘেয়েমি চলে আসছিল তার মধ্যে বলে জানিয়েছেন অরিজিৎ সিং।

পোস্টে এ সংগীতশিল্পী লিখেছেন—এমন সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই ভেবেছিলাম, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। এবার সেই সাহসটা পেয়ে গেছি। আসলে একটা কাজ দীর্ঘদিন ধরে করলে আমার বড্ড একঘেয়েমি চলে আসে। যে কারণে আমার গানের অ্যারেঞ্জমেন্টেও নানা বদল করি। তাই এবার নতুন ধরনের সংগীতের খোঁজে ডুব দিলাম।

এর আগে ২০১০ সালে তেলেগু সিনেমা ‘কেডি’-র মাধ্যমে সিনেমা জগতে পা রেখেছিলেন অরিজিৎ সিং। বলিউডে তার যাত্রা শুরু হয় ‘মার্ডার ২’ সিনেমার মাধ্যমে। তবে ২০১৩ সালে ‘আশিকী ২’ সিনেমার গান তাকে রাতারাতি বানিয়ে দেয়। মহাতারকায় পরিণত হওয়ার পর দীর্ঘ প্রায় ২০ বছর ধরে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন অরিজিৎ সিং। তবে প্লেব্যাক ছাড়লেও সংগীতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হবে না। বরং নতুন ঘরানার মিউজিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই এ বিরতি নিচ্ছেন তিনি বলে জানিয়েছেন এ গায়ক।

সেই সঙ্গে নতুনদের জন্য পথ ছেড়ে দেওয়া। অরিজিতের এ সিদ্ধান্তের পেছনে রয়েছে তার মহৎ উদ্দেশ্যও। তিনি বলেন, নতুনদের অনুপ্রেরণা হতেই এখন তিনি বেশি আগ্রহী। আমি ভীষণভাবে নতুনদের গান শুনতে চাই। নতুনরা আমায় অনুপ্রেরণা জোগাবে, সেদিকেই তাকিয়ে আছি আমি বলে জানান অরিজিৎ সিং।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au