সর্বশেষ

প্রিয় সিনেমা থেকে অনুপ্রেরণা তারেক রহমানের

  • 5:51 pm - January 30, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার

মেলবোর্ন, ৩০ জানুয়ারি- দীর্ঘ দেড় যুগের প্রবাস জীবন কাটিয়ে, হঠাৎ করেই ঘরে ফেরা। সব মিলিয়ে যেন বাস্তবের মঞ্চে এক পূর্ণাঙ্গ রাজনৈতিক সিনেমা। প্রত্যাবর্তনের পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে উপস্থিতি, কৌশলগত বার্তা, পরিকল্পনার ঝাঁপি—সব মিলিয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রে। এরই মধ্যে আন্তর্জাতিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনে তাকে তুলে ধরা হয়েছে ‘বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান’ হিসেবে—যা রাজনীতির অন্দর-বাহিরে নতুন করে তৈরি করেছে তর্ক, উত্তাপ আর কৌতূহল।

প্রকাশিত প্রতিবেদনে তারেক রহমানের ব্যক্তিগত পছন্দ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক উঠে এসেছে। সেখানে উল্লেখ করা হয়, লন্ডনে অবস্থানকালে তার প্রিয় সময় কাটানোর জায়গা ছিল রিচমন্ড পার্ক—যেখানে তিনি হাঁটতেন, চিন্তায় ডুবে থাকতেন কিংবা ইতিহাসের বই পড়তেন।

নিজের প্রিয় চলচ্চিত্র হিসেবে তিনি উল্লেখ করেছেন হলিউড সিনেমা এয়ার ফোর্স ওয়ান–এর নাম। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমি সম্ভবত আটবার এটি দেখেছি! প্রতিবেদনে বলা হয়, সিনেমার সংলাপ ও প্রতীকী বার্তা থেকেও তিনি অনুপ্রেরণা নেন।

প্রতিবেদনের একপর্যায়ে তারেক রহমান নিজের অবস্থান ব্যাখ্যা করতে ব্যবহার করেন একটি বিখ্যাত চলচ্চিত্রের উক্তি—তবে সেটি এয়ার ফোর্স ওয়ান নয়, স্পাইডার-ম্যান থেকে নেওয়া। তিনি বলেন, মহান শক্তির সাথে মহান দায়িত্ব আসে—আমি এটা খুব বিশ্বাস করি।

সব মিলিয়ে, তার প্রত্যাবর্তন কেবল রাজনৈতিক পদচারণা নয়—বরং পরিকল্পনা, প্রতীক আর বার্তার সমন্বয়ে গড়ে ওঠা এক নতুন অধ্যায়ের ইঙ্গিত—এমনটাই তুলে ধরেছে আন্তর্জাতিক এই সাময়িকী।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au