বাংলাদেশ

নিখোঁজের ৩ ঘণ্টা পর শাকসু হল প্রার্থীর লাশ উদ্ধার

  • 1:43 am - January 31, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার
শিক্ষার্থী মুসআব আমীন। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জানুয়ারি-  সিলেটের লালাখাল জিরো পয়েন্টে ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থী স্থগিত থাকা শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে হল সংসদের প্রার্থী ছিলেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে লালাখাল জিরো পয়েন্টে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে গোসলে নামেন মুসআব আমীন। কিছু সময় পর তাকে আর পানির ওপরে দেখা না গেলে সহপাঠীরা বিষয়টি স্থানীয়দের জানায়। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় তিন ঘণ্টা অনুসন্ধানের পর বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিকেল ৪টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুসআব আমীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্থগিত হওয়া শাকসু নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদে সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উদ্ধার শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এই মর্মান্তিক ঘটনায় শাবিপ্রবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা মুসআব আমীনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au