বিশ্ব

১ হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহ ফেরত দিল রাশিয়া

  • 1:55 am - January 31, 2026
  • পঠিত হয়েছে:২৭৯ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জানুয়ারি- চলমান ইউক্রেন–রাশিয়া যুদ্ধের মধ্যে নিহত সেনাদের মরদেহ নিজ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশ যে সীমিত সহযোগিতা বজায় রেখেছে, তার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল বৃহস্পতিবার। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হওয়া আলোচনার ধারাবাহিকতায় রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে। এর বিপরীতে ইউক্রেন ৩৮ জন রুশ সেনার মরদেহ রাশিয়ার কাছে ফেরত দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে এটিই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নিহত সেনাদের মরদেহ বিনিময়ের প্রথম ঘটনা। রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য শামসাইল সারালিয়েভ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউক্রেনের সামরিক সদর দপ্তরও মরদেহ ফেরত পাওয়ার বিষয়টি স্বীকার করেছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা জানায়, বৃহস্পতিবার প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়েছে এবং এর মাধ্যমে এক হাজার নিহত সেনার মরদেহ ইউক্রেনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, আইন প্রয়োগকারী সংস্থা ও ফরেনসিক বিশেষজ্ঞরা যৌথভাবে মরদেহগুলোর পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু করবেন, যাতে নিহতদের পরিবারকে যথাযথ তথ্য দেওয়া যায়।

তবে নিরাপত্তাজনিত কারণে মরদেহ বিনিময়ের সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে যুদ্ধবন্দি বিনিময় ও নিহত সেনাদের মরদেহ ফেরত দেওয়া এমন কয়েকটি ক্ষেত্রের মধ্যে পড়ে, যেখানে দুই দেশ সীমিত পরিসরে হলেও সহযোগিতা অব্যাহত রেখেছে।

এর আগে ২০২৫ সালে মস্কো ও কিয়েভ মোট ১৪ দফায় নিহত সেনাদের মরদেহ বিনিময় করেছিল। সে সময় ইউক্রেনে ফেরত পাঠানো হয় ১৪ হাজার ৪৮০টি মরদেহ এবং রাশিয়ায় পাঠানো হয় ৩৯১টি মরদেহ। সর্বাত্মক যুদ্ধ চললেও এই ধরনের মানবিক উদ্যোগ দুই দেশের সম্পর্কের এক বিরল দিক হিসেবেই দেখা হচ্ছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au