বাংলাদেশ

বিদেশি প্রতিষ্ঠানের কাছে এনসিটি ইজারার বিরোধিতা

কর্মবিরতিতে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

  • 4:59 pm - January 31, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জানুয়ারি- শ্রমিক–কর্মচারীদের ডাকা কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল আটটা থেকে এই অপারেশনাল কর্মবিরতি শুরু হয়। এর ফলে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও সাধারণ পণ্য ওঠানো–নামানোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মবিরতির কারণে বন্দরের নিজস্ব কর্মচারী ও বন্দরে নিয়োজিত বেসরকারি শ্রমিকেরা কেউ কাজে যোগ দেননি। ফলে সকাল থেকেই জেটি ও টার্মিনালগুলোতে স্বাভাবিক পরিচালন কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিশেষ করে জাহাজ থেকে কনটেইনার নামানো এবং রপ্তানি–আমদানি পণ্য হ্যান্ডলিং কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে।

এনসিটিকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এই কর্মসূচির ডাক দেয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হচ্ছে। একই দাবিতে আগামী রোববারও আট ঘণ্টার জন্য প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মসূচি শুরুর পর বন্দরের তিনটি প্রধান টার্মিনাল জেনারেল কার্গো বার্থ (জিসিবি), কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালে কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। এসব টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো–নামানোর কাজ কার্যত অচল হয়ে পড়ে। তবে এনসিটিতে বেসরকারি ডিপো থেকে আনা রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলার কার্যক্রম সীমিত পরিসরে চালু রয়েছে।

বন্দর জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বোটসোয়া)-এর সভাপতি ফজলে একরাম চৌধুরী জানান, শ্রমিক ও যন্ত্রপাতির অপারেটর না থাকায় কাজ চালানো সম্ভব হয়নি। তিনি বলেন, জেনারেল কার্গো বার্থে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো–নামানোর জন্য শ্রমিক বুকিং দেওয়ার চেষ্টা করা হলেও কেউ কাজে আসেননি। একই সঙ্গে যন্ত্রপাতির অপারেটররাও কাজে যোগ না দেওয়ায় জিসিবিতে পুরো পরিচালন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, কর্মসূচিতে শ্রমিক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তিনি জানান, বিকেল চারটা পর্যন্ত এই কর্মবিরতি চলবে এবং দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

এদিকে বন্দর কার্যক্রম ব্যাহত হওয়ায় আমদানি–রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শিপিং এজেন্টরা। দীর্ঘ সময় ধরে এই অচলাবস্থা চললে জাহাজ জট, পণ্য খালাসে বিলম্ব এবং আর্থিক ক্ষতির ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন তারা।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au