বাংলাদেশ

নির্বাচন ও গণভোটে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

  • 7:08 pm - January 31, 2026
  • পঠিত হয়েছে:১২৪ বার
নির্বাচন ও গণভোটে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জানুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সময় অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে দেশজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় মারণাস্ত্র ব্যবহার করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে বাহিনীটি। ইতোমধ্যে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার ৩১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে স্থাপিত অস্থায়ী বেস ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি দায়িত্ব পালন করবে, তবে কোনো অবস্থাতেই মারণাস্ত্র ব্যবহার করা হবে না।

কর্নেল আবুল এহসান জানান, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই নির্বাচনি দায়িত্ব পালন করবে বিজিবি। সারা দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি সদস্যরা মোতায়েন থাকবেন। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে।

ঝুঁকি বিবেচনায় দেশের সব ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে বলে জানান তিনি। উপজেলাভেদে দুই থেকে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার পরিকল্পনা রয়েছে। এতে করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির বিশেষ ব্যবস্থার কথাও তুলে ধরেন এই কর্মকর্তা। তিনি জানান, র‌্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে এসব দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেবে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

নির্বাচন সামনে রেখে মহড়া চালানো এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে কর্নেল আবুল এহসান বলেন, এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো বড় ধরনের শঙ্কা তারা দেখছেন না। বিজিবির মহাপরিচালকের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মারণাস্ত্র ব্যবহার করা যাবে না।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিজিবির যেসব বেস ক্যাম্প রয়েছে, সেগুলোর মোবাইল নম্বর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে দেওয়া হয়েছে। কোনো ধরনের সমস্যা দেখা দিলে রিটার্নিং কর্মকর্তারা সরাসরি বিজিবির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি নির্বাচন কমিশনের সুরক্ষা অ্যাপের মাধ্যমেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করা যাবে।

বিজিবি কর্মকর্তারা আশা করছেন, এসব প্রস্তুতির মাধ্যমে নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au