খেলা

ভারত ম্যাচ বয়কট ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করল আইসিসি

  • 5:44 am - February 02, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার
আইসিসি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ফেব্রুয়ারি- ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান সরকারকে কড়া ভাষায় সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি বলেছে, এমন সিদ্ধান্ত বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে পাকিস্তানের ক্রিকেটের ওপর।

এক বিবৃতিতে আইসিসি জানায়, পাকিস্তান সরকারের অবস্থান তারা অবগত রয়েছে। তবে এ বিষয়ে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত সিদ্ধান্ত পায়নি তারা। আইসিসির মতে, একটি বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিয়ে নির্দিষ্ট একটি ম্যাচ না খেলার অবস্থানকে যুক্তিসংগতভাবে ব্যাখ্যা করা কঠিন।

পাকিস্তান সরকার দেশটির জাতীয় দলকে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে মাঠে না নামার নির্দেশ দিয়েছে। সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

আইসিসি তাদের বিবৃতিতে বলেছে, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনকারী সব দলকে নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে খেলতে হয়। নির্বাচিতভাবে অংশগ্রহণের এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেটের মৌলিক ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সরকারের জাতীয় নীতিগত সিদ্ধান্তের ভূমিকা তারা সম্মান করে উল্লেখ করে আইসিসি জানিয়েছে, এই পদক্ষেপ বিশ্ব ক্রিকেট কিংবা বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের স্বার্থে নয়। এর মধ্যে পাকিস্তানের বিপুলসংখ্যক ক্রিকেটভক্তও রয়েছে।

আইসিসি আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে গভীরভাবে ভাবতে হবে। কারণ এই সিদ্ধান্তের প্রভাব শুধু দেশের ভেতরেই নয়, বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপরও পড়তে পারে। পাকিস্তান এই ব্যবস্থার অংশ এবং একই সঙ্গে এর সুবিধাভোগী।

ভারত–পাকিস্তান ম্যাচকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ও লাভজনক লড়াই হিসেবে ধরা হয়। এই কারণেই ২০১২ সালের পর থেকে প্রতিটি বড় আইসিসি টুর্নামেন্টে দুই দলকে একই গ্রুপে রাখা হচ্ছে, যদিও কূটনৈতিক টানাপোড়েনের কারণে গত ১৪ বছর ধরে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রয়েছে।

পাকিস্তান যদি অবস্থানে অনড় থাকে, তাহলে ২০১০ সালের পর এই প্রথম কোনো পুরুষদের আইসিসি টুর্নামেন্টে ভারত–পাকিস্তান ম্যাচ দেখা যাবে না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, পরিস্থিতি আরও জটিল হলে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে আইসিসি।

সম্ভাব্য শাস্তির মধ্যে পাকিস্তান সুপার লিগে খেলতে বিদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ, বড় অঙ্কের আর্থিক ক্ষতি এবং ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের অধিকার হারানোর ঝুঁকিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সূত্রঃ ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au