বিশ্ব

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

  • 3:11 pm - February 02, 2026
  • পঠিত হয়েছে:২১৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন ২ ফেব্রুয়ারি- অভিবাসীদের বহুল কাঙ্ক্ষিত গন্তব্য ইতালিতে নাগরিকত্ব আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ২০২৬ সালের বাজেটে অনুমোদিত নতুন আইনের মাধ্যমে নাগরিকত্ব প্রক্রিয়ায় ব্যাপক ডিজিটাল সুবিধা যুক্ত হচ্ছে, যা বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য দীর্ঘদিনের ভোগান্তি কমাবে বলে আশা করা হচ্ছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আইনের আওতায় নাগরিকত্ব আবেদন পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এর ফলে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ফাইল ঘোরার কারণে যে দীর্ঘসূত্রতা তৈরি হতো, তা অনেকটাই কমে আসবে। আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই শুরু হবে।

ইতালিতে দীর্ঘদিন বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের আবেদনকারীদের জন্য বড় পরিবর্তন আসছে যাচাই প্রক্রিয়ায়। টানা ১০ বছর বা তার বেশি সময় বসবাসকারীদের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডাটা বিশ্লেষণ করা হবে। এতে অকারণে ফাইল আটকে থাকার ঝুঁকি কমবে বলে মনে করছেন প্রবাসীরা।

নতুন বাজেট আইনে বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্যও বাড়তি সুবিধা রাখা হয়েছে। আগে যেখানে নাগরিকত্ব ঘোষণার সময়সীমা ছিল এক বছর, তা বাড়িয়ে তিন বছর করা হয়েছে। একই সঙ্গে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ ধরনের অনেক আবেদনে ২৫০ ইউরো ফি মওকুফ করা হয়েছে।

ইতালি সরকারের ‘ইতালিয়া ডিজিটাল ২০২৬’ প্রকল্পের আওতায় আগামী জুনের মধ্যে পুরো সিস্টেম চালু হওয়ার কথা রয়েছে। তখন আবেদনকারীরা স্মার্টফোনে SPID বা CIE ব্যবহার করে নাগরিকত্ব আবেদনের প্রতিটি ধাপ সরাসরি দেখতে পারবেন।

স্থানীয় অভিবাসীরা বলছেন, এই সংস্কার নতুন করে ইতালিতে আসতে আগ্রহী বা সিজনাল ভিসায় এসে স্থায়ী হওয়ার পরিকল্পনাকারীদের জন্য বড় সুযোগ তৈরি করবে। ইতালি সরকার দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে দেশটির মূলধারায় যুক্ত করতে আগ্রহী বলেও মনে করছেন তারা।

এই শাখার আরও খবর

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au