সর্বশেষ

প্রথমবার প্রিন্স লুকে ধরা দিলেন শাকিব খান

  • 6:21 pm - February 02, 2026
  • পঠিত হয়েছে:৮৭ বার

মেলবোর্ন, ২ ফেব্রুয়ারি- শাকিব খান অভিনীত নতুন সিনেমা প্রিন্স ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা। রবিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সিনেমাটির মোশন পোস্টার। এই পোস্টারেই প্রথমবার প্রিন্স লুকে ধরা দিলেন শাকিব খান।

১৬ সেকেন্ডের মোশন ফার্স্ট লুকে শাকিব খানকে দেখা গেছে বিধ্বংসী রূপে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস, পরনে কালো গাউন। হাতে রয়েছে ইউনিক ডিজাইনের একটি মিউজিক্যাল বন্দুক। সামনে আকাশে উড়তে থাকা একটি হেলিকপ্টারের দিকে তাক করা অস্ত্র যেন পুরোপুরি গ্যাংস্টার চরিত্রের ইঙ্গিত দেয়।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তাদের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লিখেছে, সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে। অন্যদিকে শাকিব খান নিজের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, একটা শহর, একটা উপাখ্যান, প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারা দেশ।

জানা গেছে নব্বইয়ের দশকের অ্যাকশনধর্মী গল্পে নির্মিত হচ্ছে প্রিন্স। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অ্যাকশনের পাশাপাশি থাকছে রোমান্টিক একটি গল্প। সে কারণেই মোশন পোস্টারে ব্যবহার করা হয়েছে মিউজিক্যাল বন্দুক।

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ, পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার। ইতোমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সিনেমাটির দুই লটের শুটিং শেষ হয়েছে।

এই শাখার আরও খবর

এভারেস্ট জয়ের রহস্য: ১০০ বছর পরও অজানা ম্যালোরি-আরভিনের শেষ পরিণতি

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে ঘিরে অসংখ্য ইতিহাস, অর্জন ও ট্র্যাজেডির গল্প রয়েছে। তবে এসব কাহিনির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী…

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার দাবি, নতুন করে উত্তেজনা

মেলবোর্ন, ৬ জুন- ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়,…

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au