অন্যান্য

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক: হয়নি চুুক্তি, মতপার্থক্য চরমে, চিৎকার-চ্যাঁচামেচিতে উত্তপ্ত আলোচনা

  • 9:50 pm - February 28, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
ডাভোসে জেলেনস্কির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠক একসময় তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়। ট্রাম্প সরাসরি জেলেনস্কির সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি ‘জুয়া খেলছেন’ এবং রাশিয়ার সঙ্গে চুক্তি না করলে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন প্রত্যাহার করতে পারে। তিনি আরও বলেন, ‘আপনার দেশের মানুষ সাহসী, তবে আপনাকে হয় চুক্তি করতে হবে, নাহলে আপনাকে একা লড়তে হবে।’

বৈঠকের একপর্যায়ে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়, যেখানে ট্রাম্প দাবি করেন, ইউক্রেন যুদ্ধ হারছে এবং সেনার সংখ্যা ক্রমেই কমছে। তিনি বলেন, ‘একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন, কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না।’ ট্রাম্পের বক্তব্যের জবাবে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন এবং একজন ‘খুনির’ সঙ্গে কোনো আপস করা উচিত নয় বলে মন্তব্য করেন।

শুধু ট্রাম্প নয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও জেলেনস্কির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি অভিযোগ করেন যে জেলেনস্কি ওভাল অফিসে এসে কৃতজ্ঞতা প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মান দেখিয়েছেন। উত্তরে জেলেনস্কি বলেন, ‘আমি বহুবার আমেরিকার জনগণকে ধন্যবাদ জানিয়েছি।’

বৈঠকের পর হোয়াইট হাউস জানায়, দুই রাষ্ট্রনেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন এবং ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করবেন। তবে কিছুক্ষণ পরেই এই সংবাদ সম্মেলন আকস্মিকভাবে বাতিল করা হয় এবং জেলেনস্কি ও ইউক্রেনীয় কর্মকর্তাদের হোয়াইট হাউস ত্যাগ করতে দেখা যায়।

পরবর্তী সময়ে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, জেলেনস্কি ‘যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অসম্মান করেছেন’। তিনি আরও বলেন, ‘যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন, তখন আবার ফিরে আসতে পারেন।’

এই শাখার আরও খবর

লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ মধ‌্যরা‌তে দেশে পৌঁছাবে

মেলবোর্ন, ৭ জুন- লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…

ভারতের রাজনীতিতে ‘ককরোচ জনতা পার্টি’ কেন আলোচনায়?

মেলবোর্ন, ৭ জুন- ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি অদ্ভুত নামের অনলাইন আন্দোলন, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হয়েও…

মুসলিম নারীদের আত্মবিশ্বাস বাড়াতে নিজস্ব অ্যাকটিভওয়্যার ব্র্যান্ড গড়লেন অস্ট্রেলিয়ার এক মা

মেলবোর্ন, ৭ জুন- অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের মারে ব্রিজ শহরের বাসিন্দা ইয়াসমিন জাম্মুল নিজের প্রয়োজন থেকেই শুরু করেছিলেন একটি ছোট উদ্যোগ। সেই উদ্যোগই এখন রূপ নিয়েছে মুসলিম…

ব্যালট সংকটে উত্তাল দক্ষিণ কোরিয়া, পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় হাজারো মানুষ

মেলবোর্ন, ৬ জুন- দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ব্যালটপত্র সংকটের ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণে অনিয়ম ও ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ…

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলবোর্ন, ৬ জুন-  ইরান নিজেকে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা অর্জন…

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ২১ প্রাণহানি, অবহেলার অভিযোগে গ্রেফতার রাঁধুনি

মেলবোর্ন, ৬ জুন-  ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au