সর্বশেষ

তল্লাশির মুখে শাহরুখ খান, সোশ্যাল মিডিয়ায় ঝড়

  • 10:01 pm - February 02, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার

মেলবোর্ন, ২ ফেব্রুয়ারি- ভারতের মুম্বাই বিমানবন্দরের ব্যস্ত টার্মিনালে হঠাৎ যেন থমকে গেল মুহূর্ত—ক্যামেরার ফ্ল্যাশ, কৌতূহলী দৃষ্টি আর ফিসফাসে ভরে উঠল চারপাশ। কারণ মুম্বাই বিমানবন্দরে তল্লাশির মুখে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে ঘটে এই ঘটনা। আর সেই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর আলোচনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল ভোরের দিকে তাড়াহুড়ো করে বিমানবন্দরে প্রবেশ করছিলেন শাহরুখ। সে সময় তাকে দেখা যায় পুরো ডেনিম পোশাকে—মাথায় টুপি ও চোখে রোদচশমা পরা অবস্থায়। নিরাপত্তা চেকপোস্টে পরিচয়পত্র দেখানোর পরও কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা তাকে রোদচশমা খুলতে অনুরোধ করেন।

নিয়মের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কোনো আপত্তি করেননি কিং খান। বরং শান্ত ও হাসিমুখে রোদচশমা খুলে নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করেন। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেন তিনি। এমনকি দায়িত্বে অবিচল থাকা এক নিরাপত্তারক্ষীর পিঠ চাপড়ে প্রশংসাও জানান বিদায়ের আগে।

শাহরুখের এই বিনয়ী ও পেশাদার আচরণে মুগ্ধ হয়েছেন উপস্থিত নিরাপত্তাকর্মী ও যাত্রীরা। ভিডিও ভাইরাল হতেইনেটিজেনদের মন্তব্য—এই কারণেই তিনি শুধু সুপারস্টার নন, মানুষের হৃদয়ের বাদশা। তবে ঠিক কোথায় যাচ্ছিলেন শাহরুখ খান—সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এই শাখার আরও খবর

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au