বিশ্ব

দালাই লামাকে গ্র্যামি পুরস্কার দেওয়ায় ক্ষুব্ধ চীন

  • 5:42 am - February 03, 2026
  • পঠিত হয়েছে:৩১৪ বার
দালাই লামা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ ফেব্রুয়ারি- তিব্বতের বৌদ্ধ আধ্যাত্মিক নেতা দালাই লামাকে গ্র্যামি পুরস্কার দেওয়ায় প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছে চীন। বেইজিং এই আন্তর্জাতিক সংগীত পুরস্কারকে “চীনবিরোধী রাজনৈতিক কারসাজির হাতিয়ার” বলে আখ্যা দিয়েছে এবং গ্র্যামি কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে।

ভারতে নির্বাসিত দালাই লামা রবিবার তার অডিও বই ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অব হিজ হোলিনেস দ্য দালাই লামা’-এর জন্য গ্র্যামি পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার পাওয়ার পর নিজের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় দালাই লামা বলেন, এই সম্মান তাদের “ভাগাভাগি করা বৈশ্বিক দায়িত্বের স্বীকৃতি”। তিনি কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে এই পুরস্কার গ্রহণ করার কথা উল্লেখ করেন।

তবে দালাই লামার এই পুরস্কার অর্জনের ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানায় চীন সরকার। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ১৪তম দালাই লামা কেবল একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন, তিনি ধর্মের আড়ালে চীনবিরোধী বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত একজন নির্বাসিত নেতা। লিন জিয়ান আরও বলেন, গ্র্যামি পুরস্কারকে চীনবিরোধী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের যেকোনো প্রচেষ্টার চীন দৃঢ়ভাবে বিরোধিতা করে।

চীনের অবস্থান দীর্ঘদিনের। বেইজিং দালাই লামাকে তিব্বতকে চীন থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার প্রতীক হিসেবে দেখে। অন্যদিকে, দালাই লামা ও তার সমর্থকেরা বলে আসছেন, তারা তিব্বতের পূর্ণ স্বাধীনতা নয়, বরং প্রকৃত স্বায়ত্তশাসন চান।

দালাই লামা ১৯৫৯ সাল থেকে ভারতে নির্বাসিত জীবন যাপন করছেন। ওই বছর তিব্বতের রাজধানী লাসায় চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যাপক বিদ্রোহ দমন করে চীনের সেনাবাহিনী। এরপর থেকেই তিনি ভারতকে আশ্রয় হিসেবে বেছে নেন। আন্তর্জাতিক পরিসরে দালাই লামা তিব্বতের স্বায়ত্তশাসন আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ।

বর্তমানে তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে শাসিত হচ্ছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও তিব্বতি অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, চীন তিব্বতিদের ভাষা, সংস্কৃতি ও স্বতন্ত্র পরিচয় ধীরে ধীরে মুছে ফেলার চেষ্টা করছে। দালাই লামাকে গ্র্যামি পুরস্কার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেই পুরনো রাজনৈতিক টানাপোড়েন আবারও নতুন করে সামনে এল।

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au