বিনোদন

গ্র্যামির মঞ্চে বিশ্বখ্যাত তারকাদের প্রতিবাদ

  • 9:33 pm - February 03, 2026
  • পঠিত হয়েছে:৭৩ বার

মেলবোর্ন, ৩ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রোববার (১ ফেব্রুয়ারি) বসেছিল গ্র্যামি অ্যাওয়ার্ডস-এর ৬৮তম আসর। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি মার্কিন সংগীতজ্ঞদের মিলনমেলায় পরিণত হওয়ার পাশাপাশি মার্কিন সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদী প্ল্যাটফর্মে রূপ নেয়। অনুষ্ঠানে ব্যাড বানি, বিলি আইলিশ, জাস্টিন ভার্ননের মতো জনপ্রিয় শিল্পীরা অভিবাসীদের ওপর সরকারের চালানো দমন-পীড়নের প্রতিবাদ জানান।

যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই)-এর সাম্প্রতিক তল্লাশি বা ধরপাকড়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে অনুষ্ঠানে অনেক শিল্পীর পোশাকেই ‘ICE OUT’ লেখা ব্যাজ দেখা যায়। প্রসঙ্গত, এই অভিযানের ফলে বেশ কজন মার্কিন নাগরিকের মৃত্যু এবং পাঁচ বছর বয়সি শিশু লিয়াম কোনেজো রামোস ও তার বাবার গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে তীব্র বিক্ষোভ চলছে।

‘ওয়াইল্ডফ্লাওয়ার’ গানের জন্য গ্র্যামি জেতা বিশ্বখ্যাত সংগীতশিল্পী বিলি আইলিশ মঞ্চে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেন, ‘চুরি করা জমিতে কেউ অবৈধ হতে পারে না।’

বর্ষসেরা অ্যালবামের পুরস্কারজয়ী পুয়ের্তো রিকান র্যাপার ব্যাড বানি মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আমরা অসভ্য নই, আমরা পশু নই, আমরা ভিনগ্রহের কেউ নই; আমরা মানুষ এবং আমরাও আমেরিকান। আমাদের প্রতি এই আচরণ বন্ধ হোক।’

এদিকে, ‘Bon Iver’ ব্যান্ডের জাস্টিন ভার্নন রাস্তায় ফেডারেল এজেন্টদের গতিবিধি নথিভুক্ত করা স্বেচ্ছাসেবীদের সম্মানে গলায় একটি বাঁশি ঝুলিয়ে অনুষ্ঠানে অংশ নেন।

শিল্পীদের এভাবে প্রতিবাদ জানানো নিয়ে লাতিন অ্যাডভোকেসি গ্রুপ ‘মারেমোটো’-র নির্বাহী পরিচালক জেস মোরালেস রকেটো জানান- এই প্রতিবাদ কেবল লাল গালিচার ফ্যাশন নয়, এটি একটি বড় রাজনৈতিক বার্তা।

এই শাখার আরও খবর

শ্রীলঙ্কাকে হটিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ

মেলবোর্ন, ৫ মে- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বার্ষিক হালনাগাদের পর এই উন্নতি পেয়েছে টাইগাররা। র‍্যাঙ্কিং…

জয়ের পর উত্তপ্ত বাংলা, ভাঙচুর-দখলের অভিযোগে রাজনৈতিক অস্থিরতা

মেলবোর্ন, ৫ মে- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফলতা থেকে কৃষ্ণনগর, এমনকি প্রশাসনিক সদর দপ্তর নবান্ন পর্যন্ত…

‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি’, কমিশনকে ‘ভিলেন’ বলে তোপ মমতার

মেলবোর্ন, ৫ মে-পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের ইঙ্গিত স্পষ্ট হলেও হার মানতে নারাজ তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটের বাসভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে…

রাষ্ট্রপতির বিরুদ্ধে বার কাউন্সিলের আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে আইনি নোটিশ

শ্যামল সান্যাল,ঢাকা মেলবোর্ন, ৫ মে- বাংলাদেশ বার কাউন্সিলের আইন লঙ্ঘন করে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন কীভাবে এখনও অ্যাডভোকেটদের রোলে বহাল রয়েছেন,তা তদন্ত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।…

শিলাইদহে রবীন্দ্রনাথ:নানা ঘটনা

শ্যামল সান্যাল মেলবোর্ন, ৫ মে- সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি (কুঠিবাড়ি) তাঁর স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থান।১৮৯০ থেকে১৮৯৭সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নিয়মিত জমিদারি…

ঋণের বোঝা মাথায় রেখে ‘সংকুচিত’ বাজেট ঘোষণা ভিক্টোরিয়ার

মেলবোর্ন, ৫ মে-  অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সরকার আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি সংযত ও সীমিত ব্যয়ের বাজেট উপস্থাপন করেছে। এই বাজেটে ব্যয় নিয়ন্ত্রণের ওপর জোর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au