বিনোদন

ফের গ্রেফতার হতে পারেন নোবেল

  • 9:51 pm - February 03, 2026
  • পঠিত হয়েছে:১২০ বার

মেলবোর্ন, ৩ ফেব্রুয়ারি- নতুন করে আবারও বিতর্কে জড়িয়েছে ‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের নাম। অর্থ আত্মসাৎ, প্রতারণাসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় তরুণ এই গায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন।

ফলে গ্রেফতার হতে পারেন এই কণ্ঠশিল্পী।

যদিও কারাবাসের ঘটনা আলোচিত-সমালোচিত এই শিল্পীর জন্য নতুন কিছু নয়।  বেফাঁস মন্তব্য ও নানা বিতর্কিত কাণ্ডের জন্য পরিচিত নোবেল আগেও গ্রেফতার হয়ে কারাবাস করেছেন।

মামলার এজাহার অনুযায়ী ভুক্তভোগী নারীর অভিযোগ- নোবেল বিভিন্ন সময়ে তার গোপন ছবি তুলে সেগুলো ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতেন। অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে পারিবারিকভাবে নোবেলের সঙ্গে তার বিয়ের উদ্দেশ্যে এনগেজমেন্টও হয়। তবে শারীরিক সম্পর্কের জন্য নোবেল চাপ সৃষ্টি করলে তিনি তাতে সম্মতি দেননি। পরবর্তীতে ওই গোপন ছবি দেখিয়ে নোবেল তাকে ভয়ভীতি প্রদর্শন করে ২০ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেন।

ভুক্তভোগী নারীর আইনজীবী সাজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আদালতে উপস্থাপিত অভিযোগ ও প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এতে পর্ণোগ্রাফি অভিযোগ আনা হয়েছিলো। মামলাটি আদালতে গত বছরের ১৩ আগস্ট করা হয়। ঘটনা তদন্তে দায়িত্ব পেয়েছিল পুলিশের তদন্ত সংস্থা পিবিআই।

এই শাখার আরও খবর

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২২ আগষ্ট- বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত…

বালিতে হামলায় অস্ট্রেলিয় নাগরিকের মৃত্যু

মেলবোর্ন, ২২ আগষ্ট: ইন্দোনেশিয়ার বালিতে কথিত হামলায় অস্ট্রেলিয়ার পার্থের এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় চার অস্ট্রেলীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ। নিহত পল ডুগান গত…

​১৫ আগস্ট থেকে ২১ আগস্ট: বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ঘিরে রক্তাক্ত রাজনীতির অধ্যায়

মেলবোর্ন, ২১ আগষ্ট- ​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটি আলাদা তারিখ হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্মৃতিতে এ দুটি দিন গভীরভাবে পরস্পর যুক্ত।…

রাষ্ট্রপতির শপথে গোপনীয়তার শপথ নেই কেন

মেলবোর্ন, ২১ আগষ্ট: বাংলাদেশের রাষ্ট্রপতির শপথে গোপনীয়তা রক্ষার কোনো অঙ্গীকার নেই। সংবিধানের তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথবাক্য নির্ধারিত থাকলেও সেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো রাষ্ট্রপতির জন্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au