বিশ্ব

জাপানে ভয়াবহ তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু

  • 1:47 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন,৪ ফেব্রুয়ারি- জাপানে টানা দুই সপ্তাহের ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি সামাল দিতে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় জমে থাকা তুষার সরাতে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। অনেক বাসিন্দা এখনো ঘরবন্দি অবস্থায় রয়েছেন।

উত্তরাঞ্চলের আওমোরি প্রদেশে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে কোথাও কোথাও তুষারের স্তর সাড়ে চার মিটার পর্যন্ত পৌঁছেছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ। এ অঞ্চলে মৃত্যুর সংখ্যাও বেশি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৯১ বছর বয়সী এক নারীর মরদেহ তার বাড়ির পাশের তিন মিটার গভীর তুষারের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

বৈরী আবহাওয়ার প্রভাবে গত কয়েক সপ্তাহ ধরে সাগর উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী তুষারপাত হচ্ছে। হোনশু দ্বীপের মধ্য ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ তুষার জমেছে। স্থানীয় প্রশাসনের ওপর চাপ বাড়ায় কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করে তুষার পরিষ্কার কার্যক্রমে সহায়তা দিচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, যান চলাচল সচল রাখতে অনেক এলাকায় তুষার সরিয়ে কেবল সরু পথ তৈরি করা হয়েছে। এতে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে। পরিস্থিতির কারণে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং বিভিন্ন স্থানে গণপরিবহন সেবাও স্থগিত রয়েছে। আওমোরি শহরের এক বাসিন্দা স্থানীয় গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে তুষার পরিষ্কার করাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তুষার অপসারণে ট্রাক ও ভারী যন্ত্রপাতি পাঠানো হয়েছে। তবে অবিরাম তুষারপাতের কারণে পুরোপুরি রাস্তাঘাট পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। আওমোরির আঞ্চলিক গভর্নর সোইচিরো মিয়াশিতা সংবাদ সম্মেলনে বলেন, শহরে সর্বোচ্চ ১ দশমিক ৮ মিটার উঁচু তুষারের স্তর তৈরি হওয়ায় সরকারি কর্মচারীদের পক্ষেও বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।

রাস্তা ও ভবনের ছাদে জমে তুষার। সম্প্রতি জাপানের আওমোরি শহরে। ছবি: এএফপি

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে তুষারপাতজনিত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au