বাংলাদেশ

মিয়ানমারে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

  • 4:11 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
ভূমিকম্প। প্রতীকী ছবি

মেলবোর্ন, ৪ জানুয়ারি- নমিয়ানমারে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী বাংলাদেশেও। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি রেকর্ড করে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

ইএমএসসির প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের ২০ দশমিক ৪৮৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৫৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূ-পৃষ্ঠের প্রায় ৫৭ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। তুলনামূলকভাবে গভীরে উৎপত্তি হলেও ভূমিকম্পটির মাত্রা বেশি হওয়ায় কম্পন বিস্তৃত এলাকায় অনুভূত হয়।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে আনুমানিক ১১৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থান করছিল। একই সঙ্গে এটি ইয়েনানগিয়াং শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার পশ্চিমে ছিল বলে জানানো হয়। রাখাইন রাজ্যসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই কম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

এদিকে এই ভূমিকম্পের প্রভাব সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে মিয়ানমার সীমান্তবর্তী চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়ার খবর পাওয়া গেছে। অনেক বাসিন্দা রাতের বেলায় হঠাৎ কেঁপে ওঠা অনুভব করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, মিয়ানমার কিংবা বাংলাদেশ কোথাও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে পরবর্তী কোনো আফটারশক বা ঝুঁকি আছে কি না, সে বিষয়েও সতর্ক নজর রাখা হচ্ছে।

ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থান করায় মিয়ানমার ও আশপাশের দেশগুলোতে মাঝেমধ্যেই এ ধরনের কম্পন অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়ে নিরাপত্তামূলক নির্দেশনা মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই শাখার আরও খবর

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au