সর্বশেষ

কারিনা কাপুরের তীক্ষ্ণ দৃষ্টি ঘিরে বিতর্ক

  • 8:29 pm - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার

মেলবোর্ন, ৪ ফেব্রুয়ারি- বলিউড তারকা কারিনা কাপুর খান আবারও নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে। কাপুর পরিবারের উত্তরাধিকার আর নবাব পরিবারের বধূ—এ দুই পরিচয়ের সঙ্গে তার আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব বরাবরই সমালোচনার জন্ম দিয়েছে। এবার সেই বিতর্কে নতুন করে রসদ জুগিয়েছে গ্যালারিতে ঘটে যাওয়া একটি ঘটনা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ঘটনাটি ঘটে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) ম্যাচ চলাকালে। নিজের দল ‘কলকাতা টাইগার্স’-কে সমর্থন জানাতে গ্যালারিতে হাজির ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সঙ্গে ছিল তাদের দুই সন্তান তৈমুর ও জেহ।

সেখানেই উপস্থিত ছিলেন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিং ও তার পরিবার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাইফকে দেখে আরতি ও তার মা ছবি তুলতে আগ্রহী হয়ে ওঠেন। তবে অভিযোগ, সেই সময় কারিনাকে প্রায় উপেক্ষা করেই সাইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন তারা।

ভিডিওতে কারিনার দিক থেকে আরতির দিকে ছোড়া একাধিক তীক্ষ্ণ দৃষ্টি নেটিজেনদের নজর এড়ায়নি। পরিস্থিতি বুঝে সাইফ নিজেই করিনাকে পাশে ডেকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে ছবি তোলেন। তবে ততক্ষণে মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা। কেউ কারিনার আচরণকে ‘অহংকার’ বলছেন, আবার কেউ মন্তব্য করেছেন—এরকম মনোভাব নাকি তার নতুন কিছু নয়।

এই শাখার আরও খবর

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au