বাংলাদেশ

জনগণের রায়ের ভিত্তিতেই বাংলাদেশ চলবে: বরিশালে তারেক রহমান

  • 7:49 pm - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবিঃ বিএনপি মিডিয়া সেল

মেলবোর্ন, ৪ ফেব্রুয়ারি- বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায়ের ভিত্তিতেই বাংলাদেশ চলবে। তিনি অভিযোগ করে বলেন, দেশে একটি রাজনৈতিক দল নতুন করে জালিমরূপে আবির্ভূত হয়েছে, যাদের মানুষ গুপ্ত পরিচয়ে চেনে।

বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশে এখন এমন একটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, যারা জনগণের সামনে আসে না, কিন্তু আড়াল থেকে রাজনীতি চালায়। জনগণ তাদের প্রকৃত চেহারা বুঝে গেছে। তিনি দাবি করেন, এই গোষ্ঠীটি নির্বাচনের আগেই নানা প্রতারণার আশ্রয় নিচ্ছে।

বিএনপি চেয়ারম্যানের অভিযোগ, একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং নিরীহ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। তার ভাষায়, যারা নির্বাচনের আগেই মানুষকে ঠকায়, তারা কখনো সৎ মানুষের শাসন কায়েম করতে পারে না।

তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ১৩ তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর জনগণের পায়ের কাছে থাকতে হবে। জনগণ পাশে না থাকলে কী পরিণতি হয়, তা ৫ আগস্ট সবাই দেখেছে বলে মন্তব্য করেন তিনি।

জনসভায় তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে জনগণের মতামত ও ভোটের রায়। দেশের মানুষকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও তিনি আশ্বাস দেন।

এর আগে দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশালে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে এসে তিনি সরাসরি ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত এই নির্বাচনী জনসভায় যোগ দেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বরিশাল নগরী ও আশপাশের এলাকা থেকে নেতা-কর্মী ও সমর্থকেরা জনসভাস্থলে জড়ো হন।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au