সর্বশেষ

ট্রেলারেই ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক

  • 10:19 pm - February 04, 2026
  • পঠিত হয়েছে:৪৩ বার

মেলবোর্ন, ৪ ফেব্রুয়ারি- পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই তুঙ্গে। সেই কৌতূহলকে আরও উসকে দিল তার বায়োপিক ‘মাইকেল’–এর সদ্য প্রকাশিত ট্রেলার। গতকাল রাতে মুক্তি পাওয়া ট্রেলারটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে।

পরিচালক অ্যান্টনি ফুকোয়া নির্মিত এই সিনেমায় উঠে আসছে শূন্য থেকে বিশ্বসংগীতের কিংবদন্তিতে পরিণত হওয়ার মাইকেল জ্যাকসনের বর্ণিল যাত্রা। ট্রেলারের শুরুতেই অনুপ্রেরণামূলক কণ্ঠে শোনা যায় ‘তুমি আত্মবিশ্বাসী, তুমি শক্তিশালী, তুমি সুন্দর, তুমি সর্বকালের সেরা।’ এরপর দ্রুত কাটে দৃশ্য, সংগীত, নাচ, মঞ্চ, আলো আর দর্শকের উন্মাদনায় ভরা এক তারকাজীবনের ঝলক।

সিনেমায় মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। গান, নাচ ও শারীরিক ভঙ্গিমায় তাকে দেখে অনেক দর্শকেরই মনে হচ্ছে, পর্দায় যেন ফিরে এসেছেন তরুণ মাইকেল জ্যাকসন নিজেই।

পরিবার ও ঘনিষ্ঠদের চরিত্র

চলচ্চিত্রটিতে মাইকেলের জীবনের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে। জো জ্যাকসন (বাবা): কোলম্যান ডমিংগো, ক্যাথরিন জ্যাকসন (মা): নিয়া লং,
লাটোয়া জ্যাকসন (বোন): জেসিকা সুলা।

এ ছাড়া মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি, সংগীত নির্বাহী সুজান দে পাসে এবং ডায়ানা রসসহ সংগীতজগতের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের উপস্থিতি রয়েছে সিনেমাটিতে।

গল্পে দেখানো হবে জ্যাকসন ফাইভ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে মাইকেলের শৈশবের যাত্রা এবং সেখান থেকে একক শিল্পী হয়ে বিশ্বসংগীতের শীর্ষে পৌঁছানোর পথচলা। নির্মাতারা জানিয়েছেন, এই সিনেমা শুধু মঞ্চের আলোঝলমলে জীবন নয় মাইকেলের ব্যক্তিগত জীবন, সৃজনশীল উচ্চাকাঙ্ক্ষা, কঠোর পরিশ্রম এবং নিখুঁত হওয়ার তাড়নাও তুলে ধরবে।

মাইকেল জ্যাকসনের জীবনের শেষ দিকের বিতর্কিত অধ্যায়গুলো সিনেমায় কতটা স্থান পাবে, তা এখনো স্পষ্ট নয়। ট্রেলারেও সেই দিকটি স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়নি। এর মধ্যেই যুক্তরাজ্যে একটি নতুন তথ্যচিত্রে তাঁর অপ্রকাশিত অডিও রেকর্ডিং প্রচারের খবরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফলে বায়োপিকটি বিতর্ক এড়িয়ে যাবে নাকি জীবনের সব দিকই তুলে ধরবে। এ প্রশ্ন থেকেই যাচ্ছে।

মুক্তির তারিখ

সব গুঞ্জন ও সম্ভাব্য বিলম্বের খবর ছাপিয়ে আগামী এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাইকেল’। মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্য সিনেমাটি যে বড় পর্দায় এক আবেগঘন ও জাঁকজমকপূর্ণ অভিজ্ঞতা হতে যাচ্ছে, ট্রেলার দেখেই তার ইঙ্গিত মিলছে।

এই শাখার আরও খবর

‘বাংলার জয়যাত্রা’কে হরমুজ পার করাতে ইরানকে অনুরোধ জানাল বাংলাদেশ

মেলবোর্ন, ২০ এপ্রিল- উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর…

যে কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা

মেলবোর্ন, ২০ এপ্রিল- ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে, যা দুই…

কোন উদ্দেশ্যে নতুন রাজনৈতিক দল গঠন করলেন বরখাস্ত সেনা কর্মকর্তা হাসিনুর রহমান

মেলবোর্ন, ২০ এপ্রিল- সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান নতুন রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক…

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

মেলবোর্ন, ২০ এপ্রিল- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব…

জীবন নিয়ে অসন্তুষ্ট অস্ট্রেলিয়রা, বাড়ছে দুশ্চিন্তা ও হতাশা

মেলবোর্ন, ২০ এপ্রিল- একসময় ‘ভাগ্যবান দেশ’ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া এখন ক্রমেই সেই পরিচয়ের ভার ধরে রাখতে হিমশিম খাচ্ছে। সাম্প্রতিক এক বিস্তৃত জরিপে উঠে এসেছে, দেশটির…

মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬, মানতে হবে যেসব নির্দেশনা

মেলবোর্ন, ২০ এপ্রিল- দেশজুড়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) থেকে এই পরীক্ষা শুরু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au