বাংলাদেশ

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ জব্দের ঘটনায় জামায়াত নেতাসহ দুজনের নামে মামলা

  • 2:29 am - February 05, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৫ ফেব্রুয়ারি- লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য প্রস্তুত করা অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুজনের নামে মামলা করেছে পুলিশ। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে মঙ্গলবার রাতে এ মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বুধবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং একজনকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে ব্যবসায়ী সোহেল রানাকে (৪০)। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং শহরের পুরোনো আদালত রোডে অবস্থিত মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী। মামলার অপর আসামি সৌরভ হোসেন ওরফে শরীফ (৩৪), যিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মারইয়াম প্রেসে অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মুঠোফোন জব্দ করা হয়। এ সময় সোহেল রানাকে আটক করা হয়। বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সৌরভ হোসেন সোহেল রানার প্রেসে এসব ভোটের সিল তৈরির অর্ডার দিয়েছিলেন। পুলিশ আরও জানিয়েছে, সৌরভ হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থীর একাধিক ছবি পাওয়া গেছে। জব্দ করা আলামত ও এসব তথ্যের ভিত্তিতে সিল তৈরির উদ্দেশ্য এবং সম্ভাব্য ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে মামলার অপর আসামি সৌরভ হোসেনকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াত পৃথক সংবাদ সম্মেলনে পরস্পরবিরোধী বক্তব্য দেয়। বিএনপির সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সিল উদ্ধারের ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ করেন এবং আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করেন।

পরে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, গ্রেপ্তার সোহেল জামায়াতের কেউ নন।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া জানান, ঘটনার পরপরই সৌরভ হোসেন ওরফে শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলে তিনি জানান।

পুলিশ বলছে, পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au