বাংলাদেশ

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন

  • 2:00 pm - February 05, 2026
  • পঠিত হয়েছে:২১৬ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৫ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ গ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার সাংবিধানিক সমাধান স্পষ্ট বলছেন বিশেষজ্ঞরা। সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, বিদায়ি সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারবেন। এতে কোনো সাংবিধানিক জটিলতা নেই।

সংবিধান বিশেষজ্ঞ ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিদায়ি সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করলেও নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি সাংবিধানিকভাবে শপথ পড়ানোর ক্ষমতা রাখেন। একইভাবে কারাগারে আটক থাকা বিদায়ি ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুও সরকারের সিদ্ধান্তে জামিন বা প্যারোলে মুক্তি পেলে এ দায়িত্ব পালন করতে পারেন।

তবে সরকার চাইলে এই পথগুলো এড়িয়ে সংবিধানের ১৪৮(১) অনুচ্ছেদের ২(ক) দফা অনুসরণ করে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিকে শপথ পড়ানোর দায়িত্ব দিতে পারে। সে ক্ষেত্রেও রাষ্ট্রপতির সম্মতিক্রমে আদেশ জারি করতে হবে। আর যদি এসব ব্যবস্থার কোনোটি কার্যকর না হয়, তাহলে শেষ বিকল্প হিসেবে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ পাঠ পরিচালনা করবেন।

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির দ্বিতীয় অধ্যায়ের ৫(১) ধারায় বলা হয়েছে, সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনের আগে বিদায়ি স্পিকার, তার অনুপস্থিতিতে বিদায়ি ডেপুটি স্পিকার এবং উভয় পদ শূন্য থাকলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির সামনে সংসদ-সদস্যরা শপথ নেবেন। এই বিধানই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, বিদায়ি স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন, তবে সে ক্ষেত্রে রাষ্ট্রপতির আদেশ প্রয়োজন হবে। তার মতে, সংবিধানে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকায় বিতর্কের সুযোগ নেই।

এদিকে সংসদ সচিবালয় ইতোমধ্যে নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ পড়ানো সংক্রান্ত একাধিক বিকল্প প্রস্তাব আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রয়োজনীয় যাচাই শেষে বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির সম্মতির পর চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্টে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এই সরকারের অধীনেই ১৭ মাস পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ ও তাদের শরিকরা নির্বাচনে না থাকায় বিএনপি ও জামায়াত এবারের ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে।

সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ সম্পন্ন করতে হয়। সেই সময়সীমা সামনে রেখে কে শপথ পড়াবেন এবং কার সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। তবে বিশেষজ্ঞদের মতে, সংবিধান ও কার্যপ্রণালি বিধির আলোকে এই প্রক্রিয়া সম্পন্ন করতে কোনো আইনগত সংকট নেই।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au