সর্বশেষ

কবে থেকে শুরু হচ্ছে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং?

  • 3:40 am - February 06, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার

মেলবোর্ন, ৫ ফেব্রুয়ারি- রণবীর কাপুর অভিনীত বহুল আলোচিত ছবি ‘অ্যানিমেল’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২৩ সালের ডিসেম্বরে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। অনেকদিন পরে হলেও আগামী ১৩ ফেব্রুয়ারি জাপানে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। মুক্তির আগেই ছবিটি নিয়ে দেশটিতে ইতোমধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

সম্প্রতি জাপানে কিছু দর্শকের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও অভিনেতা রণবীর কাপুর আগতদের সঙ্গে মতবিনিময় করেন। এই আলোচনায় তারা ছবিটির অ্যাকশন-নির্ভর জগৎ নিয়ে কথা বলেন এবং অ্যানিম্যালের সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেন।

দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, কবে থেকে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং শুরু হবে? এবার গল্পের পরিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বহুল প্রতীক্ষিত এ ছবিটি নিয়ে তিনি বলেন, ‘আমার বর্তমান ছবির কাজ শেষ হলেই অ্যানিম্যাল পার্ক শুরু করব। এই পর্বে ‘অ্যানিম্যাল’ (চরিত্রের সংখ্যা) আরও বেশি থাকবে। দেখতে একই রকম দুই ভাইয়ের মধ্যে এক ভয়ংকর লড়াই নিয়ে এর গল্প আবর্তিত হবে।  সেই ভাবনা থেকেই সিক্যুয়েলের নাম অ্যানিম্যাল পার্ক ঠিক করা হয়েছে। আপাতত ২০২৭ সালের মাঝামাঝি এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।’

ছবিতে রণবিজয় চরিত্রে অভিনয় করা রণবীর কাপুর জানান, এই চরিত্রে আবার ফিরে আসতে তিনি ভীষণভাবে আগ্রহী। তার উপর সিক্যুয়েলে এবার দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে।

রণবীর বলেন, ‘সন্দীপের (পরিচালক) সঙ্গে আবার সেটে ফিরতে এবং দুই চরিত্রে অভিনয় করতে আমি মুখিয়ে আছি। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্বের শুটিংয়ের সময়ই সন্দীপের মাথায় দ্বিতীয় পর্বের ধারণা একেবারে পরিষ্কার ছিল।’

একে সৃজনশীলভাবে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করে রনবীর আরও বলেন, ‘একজন অভিনেতা হিসেবে এটা আমার জন্য ভীষণ রোমাঞ্চকর। সন্দীপ আর আমি প্রতি সপ্তাহে, মাসে নিয়মিত কথা বলি—নানা আইডিয়া নিয়ে আমাদের আলোচনা হয়। রণবিজয় ও আজিজ চরিত্রে আবার সিনেমায় ফিরতে আমি সত্যিই আর অপেক্ষা করতে পারছি না।’

এই শাখার আরও খবর

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au