বাংলাদেশ

টেকনাফে বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলিবর্ষণ, কিশোরী ও শিশুসহ পাঁচজন আহত

  • 7:58 pm - February 06, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
টেকনাফে বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলিবর্ষণ, কিশোরী ও শিশুসহ পাঁচজন আহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি- কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা চলাকালে হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক কিশোরী ও এক শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা চলছিল। প্রচারণার সময় আকস্মিকভাবে গুলির শব্দ শোনা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনার মধ্যে পড়ে পাঁচজন গুলিবিদ্ধ হন।

আহতদের মধ্যে তিনজন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারা হলেন মোছনী গ্রামের বাচা মিয়া (৪৫), আলীখালী গ্রামের শাহাব উদ্দিন (১২) এবং নুসরাত জান্নাত (১৬)। বাকি দুজন আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা আবদুর রহমান (২৭) ও মোহাম্মদ জিসান (১৩)।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে নুসরাত জান্নাত ও শাহাব উদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রাতেই চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে পাঠানো হয়। নুসরাতের পিঠে এবং শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে। আহত বাচা মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত নুসরাত জান্নাতের মা ছমিরা বেগম জানান, তিনি মেয়েকে নিয়ে সড়কের পাশে একটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ধানের শীষের প্রচারণা দেখছিলেন। এ সময় হঠাৎ দুটি গুলি এসে মেয়ের পিঠে লাগে। সঙ্গে সঙ্গে চারপাশে চিৎকার ও দৌড়ঝাঁপ শুরু হয়।

স্থানীয় বাসিন্দা বাচা মিয়া বলেন, কিছু লোক নেচে-গেয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছিল। হঠাৎ গুলির শব্দ শুনে সবাই দৌড়ে পালাতে শুরু করে। তিনি কিছু বুঝে ওঠার আগেই একটি গুলি এসে তাঁর হাতে লাগে।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা এই গুলিবর্ষণের সঙ্গে জড়িত। টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী বলেন, ঘটনাস্থলটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা এবং পাশেই রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র রয়েছে। সেখানে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। ধানের শীষের প্রচারণাকে লক্ষ্য করেই এই হামলা হতে পারে বলে তারা মনে করছেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

একই অভিযোগ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন বলেন, আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশের বাজারটি সার্বক্ষণিক খোলা থাকে। তাদের দাবি, পরিকল্পিতভাবে প্রচারণাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে।

তবে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ধানের শীষের প্রচারণাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটলেও এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। শুক্রবার দুপুর সোয়া বারোটা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au