বাংলাদেশ

হাদি হত্যার বিচার দাবি

পুলিশের সাথে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মী আহত

  • 10:08 pm - February 06, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
পুলিশের সাথে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মী আহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি- ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটি এই তথ্য প্রকাশ করেছে। এদিন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিলেন।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোতে চাইলে পুলিশ নেতাকর্মীদের বাধা দেয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এই সংঘর্ষের ঘটনায় আবদুল্লাহ আল জাবেরসহ আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতের তালিকায় আছেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের বার্তায় বলা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা-শান্তাকে বুট দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।’ সংগঠনটি শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পরে পুনরায় রাজপথে আন্দোলন চালানোর ইঙ্গিত দিয়েছে।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশি বাধা ও জলকামান, টিয়ারগ্যাসের কারণে নেতাকর্মীদের ছত্রভঙ্গ হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপাতত কোনো জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au