সর্বশেষ

ভোররাতে হামলা! গোবিন্দকে ঘিরে চাঞ্চল্যকর দাবি

  • 12:17 am - February 07, 2026
  • পঠিত হয়েছে:৮৪ বার

মেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি- বলিউড অভিনেতা গোবিন্দকে একের পর এক প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। এর আগে ভোররাতে তার বাড়িতে আক্রমণ চালায় অজ্ঞাত কিছু লোক। সম্প্রতি বেশ কয়েকবার প্রানঘাতীর এমন ভয়ংকর ঘটনা ঘটেছে। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত অভিনেতা ও তার পরিবার। এমনটাই দাবি করছেন অভিনেতার ম্যানেজার শশী সিনহা। এ বিষয়ে এবার মুখ খুলেছেন অভিনেতার ম্যানেজার।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া তার এক সাক্ষাৎকারে উঠে এসেছে অভিনেতার ওপর হওয়া প্রাণঘাতী আক্রমণের প্রসঙ্গ। তিনি জানান, একের পর এক হুমকির সম্মুখীন হচ্ছেন অভিনেতা গোবিন্দ। কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি গোবিন্দার বাড়ির ওপর আক্রমণ করার চেষ্টা করেছিল । তবে অভিনেতার কাছে বন্দুক এবং ফোন থাকায় কোনওক্রমে প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি।

ম্যানেজার শশী সিনহা বলেন, ‘যে রাতে এই ঘটনাটি ঘটেছিল, তখন ভোর ৩টে বা ৩:৩০ হবে। হঠাৎ দেখা গেল একসঙ্গে অনেক লোক এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে। গোবিন্দার কাছে যদি বন্দুক না থাকত, তা হলে পরিস্থিতি হয়তো আরও খারাপ হতো। ভাগ্যিস তার কাছে বন্দুক ছিল, তাই ওই যাত্রায় রক্ষা পেয়েছিলেন।’ শশী সিনহা আরও বলেন, ‘কোনো নিরাপত্তারক্ষী সেদিন ছিল না ।

ভোর ৪টের সময়ে আমি ছুটে গিয়েছিলাম। এফআইআরও করা হয়েছিল। এই কথাগুলো বলতাম না। তবে বাজারে কিছু কথা চলছে। যেন গোবিন্দার সঙ্গে এমন কিছুই ঘটেনি। শুধু তাই নয়, তার কথাগুলো এমন ভাবে উড়িয়ে দেওয়া হয়েছিল যেন গোবিন্দা একজন অপরাধী।’

প্রসঙ্গত, ২০২৪ সালের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন গোবিন্দর ম্যানেজার।তিনি জানান, সে সময় কোনো মতে বাঁচতে গিয়ে ভুলবশত নিজের গায়ে গুলি চালিয়ে ফেলেছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তড়িঘড়ি। তবে ২০২৪ সালে ম্যানেজার জানিয়েছিলেন, ভোর ৪.৪৫ নাগাদ বাড়ি থেকে বের হচ্ছিলেন গোবিন্দ। খুব ভোরে কলকাতার ফ্লাইট ছিল। তখনই আলমারিতে বন্দুকটি রাখতে গিয়ে নিজের হাঁটুতে গুলি চালিয়ে ফেলেন।

সম্প্রতি সাক্ষাৎকারে অবশ্য শশীর দাবি, সে দিন হামলা হয়েছিল গোবিন্দর উপরে।

এই শাখার আরও খবর

সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশ থেকে ২১ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

মেলবোর্ন, ২২ আগষ্ট- চলতি বছরের ১ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ থেকে ২১ হাজার ৯৫১…

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ আগষ্ট- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে…

রাহুলের চাপের পর ছররা গুলির ঘটনায় মামলা করল দিল্লি পুলিশ

মেলবোর্ন, ২২ আগষ্ট- ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখী মিছিল চলাকালে ছররা গুলি ছোড়ার অভিযোগে অবশেষে মামলা করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গত…

জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশে অর্ধেকের বেশি কারখানায় উৎপাদন বন্ধ

মেলবোর্ন, ২২ আগষ্ট- তীব্র জ্বালানি সংকটে দেশের শিল্পকারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশের অর্ধেকের বেশি বস্ত্র ও সুতা উৎপাদনকারী কারখানা পুরোপুরি…

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au