সর্বশেষ

ডাবল রোলে শাহরুখ,পরিচালনায় ফারাহ খান

  • 2:06 am - February 07, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার

মেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি- বলিউডে যেন ফের বাজতে শুরু করেছে নস্টালজিয়ার ঢাক! ‘কিং’ সিনেমায় ‘ডন’ অবতারে শাহরুখ খানের প্রত্যাবর্তনের উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই বি-টাউন চমকে দিল আরেক বিস্ফোরক খবর। দুই দশক আগে যে ছবিটি দর্শকের হৃদয়ে দেশপ্রেম, প্রেম আর বিনোদনের অনন্য মেলবন্ধন তৈরি করেছিল—সেই ‘ম্যায় হু না’ ফিরছে নতুন রূপে। হ্যাঁ, প্রায় ২০ বছর পর আবারও একসঙ্গে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও হিটমেকার পরিচালক ফারাহ খান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই সিনেমায় ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে- শাহরুখের ডাবল রোল। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হ্যাপি নিউ ইয়ার’-এর ১২ বছর পর ফের এক হতে চলেছেন শাহরুখ-ফারাহ জুটি। এর আগে ‘ম্যায় হু না’ এবং ‘ওম শান্তি ওম’-এর মতো কালজয়ী সব সিনেমা উপহার দিয়েছেন তারা।

ফারাহ খান অনেকদিন ধরেই ‘ম্যায় হু না ২’ নির্মাণের পরিকল্পনা করছিলেন। চিত্রনাট্যের কাজ শেষ হতেই তিনি বাদশাহর সঙ্গে আলোচনা করেন এবং কিং খানও চিত্রনাট্যটি বেশ পছন্দ করেছেন। এই ছবিতে শাহরুখের জন্য দুটি ভিন্ন ধরনের চরিত্র তৈরি করেছেন ফারাহ।

যদিও চরিত্র দুটি দেখতে একই রকম হবে, কিন্তু তাদের ব্যক্তিত্বে থাকবে আকাশ-পাতাল পার্থক্য। এই ভিন্নধর্মী ডাবল রোলের কারণেই মূলত শাহরুখ প্রজেক্টটি করতে রাজি হয়েছেন।

প্রথম কিস্তিতে রাম প্রসাদ শর্মা যেভাবে ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে শান্তি মিশন সম্পন্ন করেছিলেন, দ্বিতীয় কিস্তিতেও সেই দেশপ্রেমের রেশ বজায় থাকছে। বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সামনে যে সমস্ত চ্যালঞ্জ রয়েছে, তা উঠে আসবে গল্পের পরতে পরতে।

ভরপুর অ্যাকশন, কমেডি আর ড্রামার পাশাপাশি প্রথম পর্বের শিল্পী সুস্মিতা সেন, সুনীল শেট্টি, অমৃতা রাও এবং জায়েদ খানকেও গুরুত্বপূর্ণ চরিত্রে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমানে শাহরুখ ব্যস্ত আছেন ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে। মে মাসের মধ্যে শুটিং শেষ করে তিনি ছবির প্রচারণায় মনোনিবেশ করবেন। এরপরই ‘ম্যায় হু না ২’-এর পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট রিডিং সেশনে বসবেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে কিং-এর মুক্তির পরপরই শুরু হবে এই মেগা প্রজেক্টের কাজ। এক দশকেরও বেশি সময় পর ফারাহ-শাহরুখ জুটির কামব্যাক এবং পর্দার সেই চেনা চরিত্রদের ফিরে পাওয়া ভক্তদের কাছে হবে বড় এক ঈদ বা দিওয়ালি উপহারের মতো। এখন কেবল অফিশিয়াল ঘোষণার অপেক্ষা।

এই শাখার আরও খবর

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au