বাংলাদেশ

নির্বাচনী সংঘর্ষ

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা, দু’জন গুলিবিদ্ধ

  • 9:58 pm - February 07, 2026
  • পঠিত হয়েছে:২০৯ বার
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা, দু’জন গুলিবিদ্ধ

মেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি- মুন্সীগঞ্জ-৩ (সদর) আসনের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় শনিবার নির্বাচনী উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ফুটবল প্রতীকের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় ধানের শীষ প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্র ও ককটেল ব্যবহার করে বাধা দেয়। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে, যার ফলে কমপক্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত সকাল বেলা সাড়ে ১১টার দিকে। জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের নেতৃত্বে ফুটবল প্রতীকের সমর্থকরা মুন্সীকান্দি এলাকায় ভোট চাওয়ার জন্য বের হন। এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন সমর্থকরা স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার নেতৃত্বে ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনার ভিডিওতে দেখা যায়, আওলাদ পক্ষের লোকজন বিভিন্ন অস্ত্র নিয়ে অবস্থান করছেন।

এই খবর ছড়িয়ে পড়ার পর ফুটবল প্রতীকের সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে হামলার জবাব দেন। দুই পক্ষের মধ্যে কৃষি জমিতে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলি সংঘটিত হয়। বর্তমানে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

মুন্সীগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, “এ এলাকার পূর্ববিরোধ নির্বাচনকে কেন্দ্র করে আবার সক্রিয় হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”

গ্রামবাসীরা এখন আতঙ্কে রয়েছে, কারণ যে কোনো সময় আবারও সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au