বাংলাদেশ

গণভোটের কাঠামোগত দুর্বলতায় প্রশ্নের মুখে গ্রহণযোগ্যতা: সিপিডি

'আ. লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তা অন্তর্ভুক্তিমূলক হবে না।'

  • 10:12 pm - February 07, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘নির্বাচনী এলাকায় সবুজ সমাজের পরিস্থিতি ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক মিডিয়া ব্রিফিং। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি- সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, বিদ্যমান কাঠামো ও সংশ্লিষ্ট অধ্যাদেশের সীমাবদ্ধতার কারণে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফল নিয়ে গ্রহণযোগ্যতার প্রশ্ন উঠতে পারে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘নির্বাচনী এলাকায় সবুজ সমাজের পরিস্থিতি ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

গোলাম মোয়াজ্জেম বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং ভোটারদের সামনে প্রতিশ্রুতি তুলে ধরছেন। কিন্তু জাতীয় নির্বাচনের যে অর্থে অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন, বাস্তবে সেই অর্থে তা বলা যায় না।”

তিনি আরও বলেন, “গণভোটের কাঠামো ও অধ্যাদেশে থাকা সীমাবদ্ধতার কারণে ফলাফল নিয়েও জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। এই বাস্তবতার মধ্যে আমরা মনে করি, এবারের নির্বাচনে মূলত জাতীয় সংসদ নির্বাচনের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত।”

নির্বাচনী ইশতেহার নিয়ে বিশ্লেষণে সিপিডি পরিচালক জানান, সাধারণত থিংক ট্যাংকগুলো নির্বাচনের আগে দলগুলোর ইশতেহার নিয়ে গভীর আলোচনা করে। তারা দেখেন, কী ধরনের ইশতেহার হওয়া উচিত, দলগুলোর ইশতেহারের মধ্যে পার্থক্য কী, এবং কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুপস্থিত।

মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, সিপিডির এই গবেষণায় সারা দেশের ১৫০টি নির্বাচনী এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ৪৫০ জন সংসদ নির্বাচনের প্রার্থী ও ১ হাজার ২০০ জন ভোটার অংশ নেন। জরিপের মাধ্যমে নির্বাচনী এলাকায় ‘সবুজ সমাজ’ গঠনের বর্তমান পরিস্থিতি ও ভোটারদের প্রত্যাশার চিত্র তুলে ধরা হয়েছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au