সর্বশেষ

নিকের সাফল্যে আবেগঘন প্রিয়াঙ্কা

  • 2:27 am - February 08, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার

মেলবোর্ন, ৮ ফেব্রুয়ারি- নিক জোনাসের নতুন অ্যালবাম ‘সানডে বেস্ট’ প্রকাশের পর সংগীত জগতে দারুণ সাড়া ফেলেছে। ভক্তদের পাশাপাশি আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু শুভেচ্ছাবার্তাই নয়, নিকের প্রতি ভালোবাসার সেই পোস্টে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দিলেন, তার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা।

শুরুতেই প্রিয়াঙ্কা লেখেন, ‘নিজের জন্য এমন একজনকে খুঁজে নিও, যে শুধু ভালোবাসবে বা সম্মান করবে তা নয়, বরং তোমাকে অমূল্য ধন হিসেবে আগলে রাখবে। সেই সঙ্গে তা প্রকাশ করতে কখনো ভয় পাবে না। আমি ভীষণ কৃতজ্ঞ, এই মহাবিশ্ব আমাকে তোমার (নিক) কাছে এনে দিয়েছে। তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত। তোমার অসীম প্রতিভা আমাকে বিস্মিত করে। তুমি আমার দেখা সবচেয়ে সৎ ও আন্তরিক মানুষ।’
প্রায় পাঁচ বছর পর ‘সানডে বেস্ট’ নিক জোনাসের প্রথম একক অ্যালবাম। এর আগে তিনি ভাইদের সঙ্গে একটি স্টেডিয়াম ট্যুর শেষ করেন। অ্যালবামটির লিড সিঙ্গেল ছিল ‘গাট পাঞ্চ’, যা প্রকাশের পরই ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলে।

নতুন অ্যালবাম প্রকাশের পর স্বামীকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা লেখেন, ‘সবচেয়ে সুন্দর বিষয় হলো-এটা কোনো প্রচেষ্টা নয়, এটাই তুমি। নিজের ভেতরের অনুভূতিগুলো এতটা খোলামেলাভাবে বিশ্বের সামনে তুলে ধরতে পারে শুধু একজন আত্মবিশ্বাসী ও নিরাপদ মানুষই। এটা করতে সাহস লাগে এবং নিক সেই সাহস দেখিয়েছে। বিষয়টি সত্যিই গর্বের।’

পোস্টে নিজেদের পুরোনো ছবি পোস্ট করা নিয়েও কথা বলেছেন প্রিয়াঙ্কা। নিককে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘তুমি প্রতিদিন আমার হাসির কারণ। আমার হয়ে থাকার জন্য ধন্যবাদ। এই ছবিগুলো আমাদের শুরুর দিনের, কিন্তু আজও সবকিছু যেন ঠিক গতকালের মতোই মনে হয়।’

সংগীতের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত নিক জোনাস। শিগগিরই তাকে দেখা যাবে হলিউড অভিনেতা পল রাড–এর সঙ্গে ‘পাওয়ার ব্যালাড’ সিনেমায়। জন কার্নি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ৫ জুন।

অন্যদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি অভিনয় করছেন এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। এছাড়া প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘দ্য ব্লাফ’ সিনেমায়, যেখানে তিনি অভিনয় করেছেন উনিশ শতকের এক ক্যারিবীয় জলদস্যুর চরিত্রে। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২৫ ফেব্রুয়ারি।
সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au