সর্বশেষ

ফ্ল্যাট কিংবা গাড়ি কেনা যাবে সালমানের জ্যাকেটের দামে!

  • 2:38 am - February 08, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার

মেলবোর্ন, ৮ ফেব্রুয়ারি- বলিউড অভিনেতা সালমান খান এখনো আইকনিক ১বিএইচকে বান্দ্রার অ্যাপার্টমেন্টেই বসবাস করেন। কিন্তু তার ফ্যাশন আর লাইফস্টাইল একেবারেই রাজকীয়। হাই-এন্ড ঘড়ি থেকে শুরু করে বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারে নজরকাড়েন সালমান।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ভ্যারাইটি ইন্ডিয়া ম্যাগাজিনের লঞ্চিং অনুষ্ঠানে হাজির হয়ে ফের তার প্রমাণ দিলেন।

সেখানে দেখা যায়, সালমানের গায়ে কালো রঙের টি-শার্ট, তার সঙ্গে প্রিমিয়াম ব্রিওনি লেদার জ্যাকেট। এসব পোশাকে সালমানের লুক যেমন নজর কেড়েছে, তেমনই তার এই পোশাকের আকাশছোঁয়া দাম আলোচনার জন্ম দিয়েছে।

মানি কন্ট্রোল এক প্রতিবেদনে জানিয়েছে, সালমান খানের জ্যাকেটটি তৈরি করেছে ইতালিয়ান বিলাসবহুল ব্র্যান্ড ব্রিওনি। এর দাম ৬২ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ৮৩ লাখ টাকা) বেশি।

সালমানের এই জ্যাকেটের দাম দিয়ে যেমন বিলাসবহুল এসইউভি গাড়ি কেনা যায়, তেমনই এই টাকা দিয়ে ঢাকায় অভিজাত এলাকায় ফ্ল্যাটও কেনা যাবে।

সালমান খানের আসন্ন সিনেমা ‘দ্য ব্যাটল অব গালওয়ান’। সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। যেখানে কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান।
অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটি আগামী ১৭ এপ্রিল মুক্তির কথা রয়েছে।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au