সর্বশেষ

বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’, মা জেন্ডায়া!

  • 3:51 am - February 09, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার

মেলবোর্ন ৯ ফেব্রুয়ারি- হলিউডের সবচেয়ে চর্চিত জুটি টম হল্যান্ড ও জেন্ডায়া। ‘স্পাইডারম্যান’ খ্যাত এই জুটির প্রেম নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার নেটদুনিয়ায় জোর গুঞ্জন—মা হতে চলেছেন জেন্ডায়া! একটি ভাইরাল পোস্টকে ঘিরেই শুরু হয়েছে এই জল্পনা। কেউ কেউ তো আগ বাড়িয়ে বিয়ের দিনক্ষণও গুনতে শুরু করেছেন।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, যে পেজ থেকে এই খবর ছড়িয়েছে, সেটি আসলে একটি প্যারোডি অ্যাকাউন্ট। কোনো নির্ভরযোগ্য সূত্র বা সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেনি। এর আগেও জেন্ডায়ার মা এমন গুঞ্জন ভুয়া বলে উড়িয়ে দিয়েছিলেন।

তবুও ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। কারণ, সাম্প্রতিক সময়ে জেন্ডায়াকে বেশ কিছু অনুষ্ঠানে ঢিলেঢালা ও ওভারসাইজ পোশাকে দেখা গেছে। নেটিজেনদের ধারণা, অন্তঃসত্ত্বা বলেই হয়তো স্বাচ্ছন্দ্যের জন্য এমন পোশাক বেছে নিচ্ছেন অভিনেত্রী। যদিও টম বা জেন্ডায়া এ বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটে আছেন, যা রহস্য আরও ঘনীভূত করছে।

ব্যক্তিগত জীবনের এই গুঞ্জনের মাঝেই ক্যারিয়ারে দারুণ ব্যস্ত সময় পার করছেন জেন্ডায়া। রবার্ট প্যাটিনসনের বিপরীতে রোম্যান্টিক ছবির পাশাপাশি তার হাতে রয়েছে ‘ডুন পার্ট ৩’, ‘ইউফোরিয়া সিজন ৩’ এবং টমের সঙ্গে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর মতো মেগা প্রজেক্ট।

সূত্র: পিঙ্কভিলা

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au