বাংলাদেশ

লালমনিরহাট-১ আসন

মধ্যরাতে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, প্রার্থীসহ আহত কয়েকজন

প্রশাসনের অসহযোগীতার অভিযোগ

  • 6:39 am - February 09, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি- বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদসহ বেশ কয়েকজন প্রার্থীর সমর্থক আহত হয়েছেন। হামলার আশঙ্কায় কয়েক ঘণ্টা আগে থেকে প্রশাসনের সহযোগীতা চাইলে তা তাকে দেয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। আহত ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী এখন হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুড়িমারী–পাটগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ সমর্থকরা।

লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের ওপর মধ্যরাতে হামলার অভিযোগ উঠেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে তার গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে। এতে প্রার্থী নিজেসহ তার সঙ্গে থাকা কয়েকজন সমর্থক আহত হন। আহত অবস্থায় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাড়ির পেছনে ধারালো অস্ত্রের আঘাত। ছবিঃ ওটিএন বাংলা

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রচারণা শেষ করে শিহাব আহমেদের গাড়িবহর জোড়াপুকুর এলাকায় পৌঁছালে একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় প্রার্থীর ব্যক্তিগত গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। হামলার ফলে গাড়িবহরে থাকা একাধিক নেতা-কর্মী আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলার খবর দ্রুত ছড়িয়ে পড়লে শিহাব আহমেদের শত শত সমর্থক রাস্তায় নেমে আসেন। তারা হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুড়িমারী–পাটগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে কয়েকশ পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে কথা বলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন।

আহত স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ বলেন, তারা পাটগ্রাম থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়ি ফিরছিলেন। কিন্তু জোড়াপুকুর এলাকায় পৌঁছানো মাত্রই কয়েকটি বাইকে করে কয়েকজন যুবক এসে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। তার গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। জানমালের নিরাপত্তা নিয়ে তিনি চরম উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, মাঠের পরিস্থিতি যদি এমন অস্থিতিশীল থাকে, তাহলে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে ভয় পাবে। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব কি না, সে বিষয়ে তিনি গভীর শঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও অভিযোগ করেন, দিনের বেলাতেই তার গাড়ি একাধিকবার আটকে দেওয়া হয়েছিল। সম্ভাব্য হামলার আশঙ্কায় তিনি পুলিশসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আগেই বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু তখন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি হামলার পরও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয় বলে তিনি দাবি করেন। প্রার্থী হিসেবে নিজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করেছে। উত্তেজিত সমর্থকদের সড়ক অবরোধ তুলে নিতে অনুরোধ জানানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au