বাংলাদেশ

বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল মা ও শিশুর

  • 5:48 pm - February 09, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডে এক নারী ও তার এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি- নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডে এক নারী ও তার এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক নারী গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ঝাউপাড়া গ্রামের মোন্তার হোসেনের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা মোন্তার হোসেনের পুত্রবধূ আতিয়া বেগম ও তার এক বছরের মেয়ে রওজা আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোন্তার হোসেনের স্ত্রী মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন।

খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহত মর্জিনা বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুরুদাসপুর ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, অগ্নিকাণ্ডে মোন্তার হোসেন ও তার ছেলে মিন্টুর চারটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া ঘরের আসবাবপত্র, পাশের একটি মুদি দোকান এবং ১০ থেকে ১২টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এদিকে একসঙ্গে নারী ও শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au