সর্বশেষ

পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার

  • 7:16 pm - February 09, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির নিকট তার পদত্যাগপত্র জমা দেন। পরে সেই পদত্যাগপত্র যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আরেক বিচারপতি মামনুন রহমানও পদত্যাগপত্র জমা দেন। অল্প সময়ের ব্যবধানে দুই বিচারপতির পদত্যাগ সুপ্রিম কোর্ট অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

বিচারপতি নাইমা হায়দারের দীর্ঘ বিচারিক জীবনের শুরু জেলা আদালতে। তিনি ১৯৮৯ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তার নাম নথিভুক্ত করেন। একই বছর তিনি হাইকোর্ট বিভাগে এবং পরবর্তীতে ১৯৯৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন।

দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত থাকার পর ২০০৯ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের আমলে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১১ সালের ৩০ জুন তাকে একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগের কারণ সম্পর্কে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তার পদত্যাগের মাধ্যমে হাইকোর্ট বিভাগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au