সর্বশেষ

পর্দায় আগুন-বাস্তবে নীরবতা, রণবীর সিংয়ের ভিন্ন রূপ

  • 9:42 pm - February 09, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার

মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি- বলিউডে যখন সাফল্যের সংজ্ঞা নতুন করে লেখা হচ্ছে, তখন সেই গল্পের কেন্দ্রবিন্দুতে একটাই নাম— রণবীর সিং। পর্দায় ঝাঁঝালো উপস্থিতি, সংলাপে আগুন আর বক্স অফিসে দুর্দান্ত দাপট— সব মিলিয়ে যেন রণবীরের সময়টাই এখন ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত অধ্যায়। গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া তার সাম্প্রতিক সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলে প্রমাণ করেছে, তিনি কেবল তারকা নন, বরং একটি চলমান ব্র্যান্ড।

অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল ও সঞ্জয় দত্তের মতো শক্তিশালী অভিনয়শিল্পীদের সঙ্গে টানটান লড়াইয়ে রণবীর নিজেকে মেলে ধরেছেন আরও পরিণত ও ভয়ংকর রূপে। আর সাফল্যের এই রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে নতুন উত্তেজনা— ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় কিস্তি। আগামী ১৯ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা এই সিক্যুয়েল ঘিরে ইতোমধ্যেই দর্শক-অনুরাগীদের মাঝে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও প্রত্যাশার ঝড়।

তবে ব্যস্ততা আর খ্যাতির মাঝে নিজের মানসিক প্রশান্তি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন রণবীর। তিনি জানান, জীবনের গতি যখন খুব বেশি বেড়ে যায় এবং সব কিছু যখন পাগলাটে মনে হয়, তখন তিনি একটু স্থিরতা ও নীরবতা খোঁজেন।

রণবীর জানান, দুবাইয়ের আবুধাবি তার অত্যন্ত প্রিয় একটি জায়গা। যখনই তিনি মানসিক চাপে থাকেন বা নিজেকে সময় দিতে চান, তখন তিনি সেখানে চলে যান।

আল আইন ওসিসে হাঁটাহাঁটি করা বা সাদিয়াত বিচ ক্লাবের পুলের ধারে বিশ্রাম নেওয়া তাকে নতুন করে শক্তি জোগায়। পর্দায় চঞ্চল ও এনার্জেটিক হিসেবে পরিচিত হলেও, রণবীর জানান যে ভ্রমণ তার ভেতরের শান্ত ও কৌতূহলী দিকটিকে জাগিয়ে তোলে। বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সংস্কৃতি নিয়ে পড়ার কারণে বিভিন্ন দেশের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানার প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে।

রণবীরের মতে, ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে।এটি মানুষকে বুঝতে শেখায় যে এই পৃথিবীটা কত বিশাল আর আমাদের ব্যক্তিগত জগতটা কত ছোট।

পরিকল্পনা আর মুহূর্তের আবেগ— দুটোর মাঝেই যেন রণবীর সিংয়ের জীবনের আসল রোমাঞ্চ। ভ্রমণের বেলায় আগেভাগে সব গুছিয়ে নিতে ভালোবাসলেও, কখনো কখনো মনের ডাকেই হঠাৎ বদলে যায় গন্তব্য।

ঠিক যেমন তার সিনেমার চরিত্রগুলো— পরিকল্পিত হলেও চমকে দিতে জানে, আবার প্রয়োজনে হঠাৎ সিদ্ধান্তেই বাজিমাত করে। হয়তো এ কারণেই পর্দার বাইরে রণবীর যেমন প্রাণবন্ত, পর্দায় তেমনি অপ্রত্যাশিত ও অনন্য।

এই শাখার আরও খবর

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  সরকারের নির্দেশনার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড–এর বর্তমান কমিটির সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ সভা ডেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান…

বৃষ্টির পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিল পরীক্ষার্থীরা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা নগরী। মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের…

ইস্পাত রপ্তানি বন্ধ করল ইরান

মেলবোর্ন, ২৯ এপ্রিল- মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইস্পাতশিল্পে বড় ধাক্কা সামাল দিতে ইস্পাত পণ্য রপ্তানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির কাস্টম কর্তৃপক্ষের জারি করা…

এসএসসির ৪র্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯ জন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিতির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা…

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের…

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

মেলবোর্ন, ২৯ এপ্রিল- তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ছয় দশক ধরে সংগঠনটির সদস্য থাকার পর দেশটি এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au