‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…
মেলবোর্ন, ১০ ফেব্রুয়ারি- আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরে যেমন আলোচনা চলছে, তেমনি কৌতূহল রয়েছে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন সে বিষয়েও।
জানা গেছে, ঢালিউড সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার এবং আগের নির্বাচনে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন।
চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার।
এদিকে চিত্রনায়িকা সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের ভোটার।
অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের, আর চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত।
এ ছাড়া অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসন এবং শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার।
সব মিলিয়ে এবারের নির্বাচনে শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও দেশের বাইরে অবস্থানের কারণে কয়েকজন জনপ্রিয় তারকা ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারছেন না।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au