বিশ্ব

৫ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান

চেনাব নদীতে ভারতের যে প্রকল্পে ‘পানিতে মরবে’ পাকিস্তান

  • 1:38 am - February 10, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ফেব্রুয়ারি- পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিতের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপে জম্মু ও কাশ্মীরের চেনাব নদীতে বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে ভারত সরকার। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) রামবান জেলায় প্রস্তাবিত সাওয়ালকোট জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য ৫ হাজার ১২৯ কোটি টাকার টেন্ডার আহ্বান করেছে।

চেনাব নদীর ওপর পরিকল্পিত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ১ হাজার ৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এটি জম্মু ও কাশ্মীর অঞ্চলের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকল্পটি চালু হলে রাজ্যের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সরকারি সূত্রগুলো বলছে, এই প্রকল্পকে সিন্ধু জলচুক্তির আওতায় ভারতের জন্য বরাদ্দ জলসম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। চুক্তি অনুযায়ী, চেনাব নদীতে ভারতের সরাসরি জল ব্যবহার সীমিত হলেও জলবিদ্যুৎ উৎপাদনের মতো নন-কনজাম্পটিভ ব্যবহারে ভারতের অধিকার রয়েছে। সেই সুযোগকেই এখন আরও সক্রিয়ভাবে কাজে লাগাতে চাইছে নয়াদিল্লি।

এনএইচপিসির প্রকাশিত টেন্ডার নথি অনুযায়ী, বাঁধ, সুড়ঙ্গ এবং সংশ্লিষ্ট পরিকাঠামো নির্মাণের জন্য দরপত্র জমা নেওয়া শুরু হবে আগামী ১২ মার্চ থেকে এবং শেষ হবে ২০ মার্চ। জমা দেওয়া দরপত্রগুলোর বৈধতা থাকবে ১৮০ দিন। পুরো প্রকল্পের নির্মাণকাল ধরা হয়েছে ৩ হাজার ২৮৫ দিন, অর্থাৎ কয়েক বছর ধরে চলবে এই বৃহৎ নির্মাণকাজ।

সাওয়ালকোট জলবিদ্যুৎ প্রকল্পটি দীর্ঘদিন ধরেই পরিকল্পনার তালিকায় থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং জলসম্পদের কৌশলগত গুরুত্ব বাড়ায় এখন এটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প ভারতের জল ও শক্তি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি উত্তর ভারতের বিদ্যুৎ ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় ও জম্মু ও কাশ্মীর প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি রামবান জেলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নির্মাণপর্বে বিপুল সংখ্যক শ্রমিক ও প্রকৌশলীর কাজের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সড়ক, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য পরিকাঠামোর উন্নয়ন ঘটবে, যা দীর্ঘমেয়াদে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ভারত। পাকিস্তান-সমর্থিত ওই হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়, যা দক্ষিণ এশিয়ার জল কূটনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি অনুযায়ী, ভারতের নিয়ন্ত্রণে রয়েছে পূর্ব দিকের নদী রবি, বিয়াস ও সুতলজ। অন্যদিকে পশ্চিম দিকের নদী সিন্ধু, ঝিলম ও চেনাবের অধিকাংশ জল ব্যবহারের অধিকার পাকিস্তানের হাতে থাকলেও নির্দিষ্ট শর্তে ভারতের সীমিত ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদনের অধিকার রয়েছে। সাওয়ালকোট প্রকল্পকে সেই অধিকার বাস্তবে প্রয়োগের একটি বড় উদাহরণ হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।

এই শাখার আরও খবর

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au