সম্পাদকীয়

ওটিএন বাংলা -বিশ্বজুড়ে বাংলার কথা: যাত্রা হল শুরু

  • 6:51 am - March 02, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার

বর্তমান বিশ্বে ভুল তথ্য এবং ভুয়া খবরের ছড়াছড়ি। সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যের সন্ধান আজ আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ। একজন গ্রন্থাগারিক এবং তথ্য বিজ্ঞানী হিসেবে আমি দীর্ঘদিন ধরে উপলব্ধি করেছি যে তথ্য পেশাদাররা সমাজের জন্য সঠিক তথ্য উপস্থাপন এবং বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উপলব্ধিই ওটিএন বাংলা প্রতিষ্ঠার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
২০২৫ সালের জানুয়ারিতে The Librarian Times Pty Ltd (অস্ট্রেলিয়ান কোম্পানি নম্বর 684018102, ABN: 51 428 490 060) দ্বারা প্রতিষ্ঠিত, ওটিএন বাংলা অস্ট্রেলিয়ান মিডিয়া ল্যান্ডস্কেপে একটি উল্লেখযোগ্য মাইলফলক। পাঠকদের কাছে সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য উপস্থাপন করবার লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা শুরু। তথ্যের অবাধ প্রবাহের এই যুগে, আমরা সত্যের আলো হয়ে উঠতে চাই, প্রতিটি খবরে সততা এবং স্বচ্ছতা নিয়ে।
আমাদের স্লোগান, “বিশ্বজুড়ে বাংলার কথা, প্রতিটি খবরে সত্যের আলো”, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে প্রতিফলিত করে। আমরা এমন খবর পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ যা শুধু মানুষকে তথ্যই দেবে না, বরং অনুপ্রাণিত করবে এবং সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে অন্তর্ভুক্ত করবে।
ওটিএন বাংলা-তে আমরা বর্তমান ঘটনা, ভূ-রাজনীতি, খেলাধুলা এবং সংস্কৃতির উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ নিয়ে কাভারেজ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং বিশ্বজুড়ে সর্বশেষ আপডেট থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিশ্লেষণ, এবং মতামত পাঠকদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। আমরা বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের প্রাণবন্ত ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের গল্প তুলে ধরবার চেষ্টা করব। স্থানীয় এবং বৈশ্বিক খেলাধুলা, চলচ্চিত্র, সঙ্গীত এবং সাংস্কৃতিক ইভেন্ট গুলো যতটা সম্ভব তুলে আনব। পাশাপাশি আমরা কিছু কিছু ক্ষেত্রে তদন্তমূলক সাংবাদিকতা করে এর সঠিক প্রতিবেদন পাঠকদের সামনে উপস্থাপন করব।
সাংবাদিকতার উৎকর্ষ এবং সততার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির সাথে আমরা বিশ্বাস করি যে সাংবাদিকতা একটি উন্নত বিশ্ব গঠনে শক্তিশালী ভূমিকা পালন করে। আমাদের সম্মানিত উপদেষ্টা পরিষদ অনেক অভিজ্ঞ ব্যক্তিবর্গ নিয়ে গঠিত। সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে উপদেষ্টা মন্ডলীর নির্দেশনা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়।
আমাদের এই যাত্রায় সকল পাঠকদের আমন্ত্রণ জানাই। আমাদের কন্টেন্ট নিয়ে আপনাদের গঠনমূলক আলোচনা এই পত্রিকাকে আরো সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করি।
পাঠক এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের গল্পগুলি শেয়ার করুন এবং সকলকে জানবার সুযোগ করে দিন। আমাদের খবরে গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন দিয়ে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করুন।

আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যা সত্য, বৈচিত্র্যময় এবং সারা বিশ্বে বাংলা ভাষাভাষী সম্প্রদায়কে আরো সমৃদ্ধবান করে গড়ে তুলবে।

প্রদীপ রায়
সম্পাদক, ওটিএন বাংলা

এই শাখার আরও খবর

জলবায়ু যুদ্ধে বাংলাদেশ: সুন্দরবন থেকে নিঝুম দ্বীপ পর্যন্ত সংগ্রাম ও বিশ্ব প্রেক্ষাপট

মেলবোর্ন, ২ জুন- একুশ শতকের সবচেয়ে বড় যুদ্ধ এখন আর সীমান্তে হয় না। এই যুদ্ধ হয় প্রকৃতির সঙ্গে, সময়ের সঙ্গে, বেঁচে থাকার জন্য। বিজ্ঞানীরা একে…

গণভবন থেকে গাজিয়াবাদ- শেষ হয়নি যাত্রা

মেলবোর্ন, ৪ জুন- বাংলাদেশ ২০০৯-২০২৪ সময়ে উন্নয়নের ধারায় ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল, ডিজিটাল বাংলাদেশ, শতভাগ বিদ্যুৎ- এগুলো জাতীয় অর্জন। কিন্তু ৫ আগস্ট ২০২৪ সংবিধানিক…

যেখানে বিভেদ টানে: আমরা কোন বাংলাদেশ চাই?

মেলবোর্ন, ৩ জুন- মৃত্যুকে আমরা পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ শক্তি মানি। সে রাজা দেখে না, ফকির দেখে না। ক্ষমতার চেয়ার দেখে না, মাটির ঘর দেখে না।…

১২ ফেব্রুয়ারির পর আরো গভীর সংকটে বাংলাদেশ ও প্রাসঙ্গিক কিছু কথা

মেলবোর্ন, ২ জুন- সংকট কাটেনি, আরো গভীর সংকটে নিমজ্জিত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের নামে নাটক হলেও বাংলাদেশের সংকট কাটেনি। বরং দেশ আরো গভীর সংকটে নিমজ্জিত। অনিশ্চয়তার কালো…

জাতি কোন পথে? বুদ্ধিজীবীরা নীরব কেন?

মেলবোর্ন, ১ জুন- ৫ আগস্ট ২০২৪-এর পর বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক সংকটময় সন্ধিক্ষণে। ক্ষমতা বদলেছে, মুখ বদলেছে, স্লোগান বদলেছে। কিন্তু বদলায়নি আমাদের মজ্জাগত অসুখ—দেশপ্রেমহীন রাজনৈতিক…

অসহায় জাতি ডুবছে, সাঁতার শিখছে কই?

মেলবোর্ন, ৩১ মে- ‘অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ’—কাজী নজরুলের এই পঙক্তি আজ বাংলাদেশের জন্য নির্মম সত্য। স্বাধীনতার ৫ বছর পরও আমরা নিজ সমস্যার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au