বাংলাদেশ

বাংলাদেশে আবার হিন্দু খুন, সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে হত্যা

  • 4:32 pm - February 10, 2026
  • পঠিত হয়েছে:৩২১ বার
নিহত ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ফেব্রুয়ারি- বাংলাদেশে একের পর এক হিন্দু হত্যার মিছিলে এবার যোগ হলো ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকারের (৬২) নাম। ময়মনসিংহের ত্রিশালে তাকে নিজ দোকানের ভেতরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

হত্যার পর তার লাশ দোকানের ভেতর ফেলে রেখে শাটার নামিয়ে পালিয়ে যায় তারা। নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের পাশাপাশি দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করে নেওয়া হয়েছে।

সোমবার (রাত ৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তায় এ ঘটনা ঘটে। সুসেন চন্দ্র সরকার বগার বাজারে অবস্থিত ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের চালের দোকানের মালিক এবং উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সাংবাদিকদের বলেন, “রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দোকানের ভেতরে প্রবেশ করে সুসেন চন্দ্র সরকারকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করে। এরপর লাশ দোকানের ভেতর রেখেই শাটার নামিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।”

রাত পর্যন্ত সুসেন চন্দ্র সরকার বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে দোকানের শাটার বন্ধ দেখে সন্দেহ হলে তা খুলে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।

পরে দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সুজন সরকার বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে চালের ব্যবসার সঙ্গে জড়িত। কারও সঙ্গে শত্রুতা বা বিরোধ ছিল না বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, “বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ওসি ফিরোজ হোসেন আরও বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

“হত্যার কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

ড. ইউনূসের নেতৃত্বে অর্ন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের উপর সীমাহীন নির্যাতনের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই সময়ে অন্তত অর্ধশতাধিক হিন্দু ব্যক্তি ‘টার্গেট কিলিংয়ের’ শিকার হয়েছে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au